Entertainment

প্রিয়ার পর এবার টিনা, চোখের ইশারায় কুপোকাত সকলে

গত বছর ভ্যালেন্টাইনস ডে-র মরসুমে রীতিমত শোরগোল ফেলে দিয়েছিলেন মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার। ‘ওরু এদার লাভ’ নামে একটি সিনেমার গানের দৃশ্যে তাঁর চোখের ইশারা বা চলতি কথায় চোখমারা দেখে কার্যত তাঁর প্রেমে পড়েছিলেন অনেক তরুণ। খুব অল্প সময়ে প্রিয়া প্রকাশের সেই ক্লিপিং ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। রাতারাতি খ্যাতি পান প্রিয়া। সারা ভারত তো বটেই এমনকি দেশের বাইরেও সকলে প্রিয়া প্রকাশের নাম জেনে যান। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রিয়ার সেই চোখের ইশারা এখন ফিকে হয়ে এসেছে। কিন্তু প্রিয়ার সেই চোখের ইশারার পরম্পরাকে ফের নতুন করে চাঙ্গা করে দিলেন আর এক তরুণী। নাম টিনা দাবি খান।

হাতে মেহেন্দি। হাতের আঙুলগুলো ক্যামেরার সামনে। তার পিছনে টিনার মুখের একটা অংশ পরিস্কার। তাঁর চোখও স্পষ্ট দেখা যাচ্ছে। আর সেই চোখেই ফের এক নতুন ইশারা সকলকে মনে করিয়ে দিল প্রিয়া প্রকাশকে। চোখের ইশারা বা চোখমেরে ইতিমধ্যেই নেট দুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছেন আইএএস টপার এই বিদুষী রূপসী। নিজেকে তিনি এক কাশ্মীরী বধূ বলে দাবি করেছেন। তাঁর চোখের ইশারায় ফের একবার কাবু নেটিজেনরা।

প্রিয়ার পর চোখের ইশারায় নতুন করে হৈচৈ ফেললেন টিনা। টিনা তাঁর চোখের ইশারার ভিডিওটি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেন। ভিডিওতে কোনও ক্যাপশন ছিলনা। তারপরও সেটি ১ লক্ষ ৬৫ হাজার জন দেখেছেন। অজস্র কমেন্টও এসেছে। একজন তো লিখেছেন তিনি টিনার ওই ভিডিও দেখে এতই আপ্লুত যে যদি তাঁর সঙ্গে কখনও দেখা হয় তো তিনি টিনাকে জড়িয়ে ধরবেন। টিনার ইন্সটাগ্রামে ৩ লক্ষের ওপর ফলোয়ার রয়েছেন। তিনি নিজে ১০২ জনকে ফলো করেন। ২৪ বছরের টিনা দাবি খান ৩ বছর আগেই আইএএস টপার হন। কাশ্মীর থেকে আইএএস-এ যিনি দ্বিতীয় স্থান পান সেই আতহার আমির খানের সঙ্গেই ঘর বেঁধেছেন পেশায় একজন আইএএস অফিসার টিনা দাবি খান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026