Entertainment

ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করেও টাইগারের মুখ খোলাতে পারলেননা করণ জোহর

করণ জোহরের চেষ্টার ত্রুটি ছিলনা। কিন্তু টাইগার শ্রফের মুখ তিনি খোলাতে পারলেননা। অনেক চেষ্টা করেও নয়। একটাই উত্তরে স্থির রইলেন জ্যাকি পুত্র।

করণ জোহর তাঁর কফি উইথ করণ-এ অনেকের অনেক গোপন কথা ফাঁস করিয়ে ছেড়েছেন। তাঁর প্রশ্নবাণের মুখে অনেকেই মুখ খুলে ফেলেন। কিন্তু টাইগারকে মুখ খোলানোর চেষ্টা করেও ব্যর্থ হলেন করণ। তবে তিনি টেরিয়ে বেঁকিয়ে অস্বস্তিকর প্রশ্ন করে কম চেষ্টা করেননি।

টাইগার শ্রফ ওই দিশা পাটানি, বলিউডের নব্য প্রজন্মের ২ তারকাকে নিয়ে দীর্ঘদিন ধরেই একটা জল্পনা চলে আসছে। দিশা টাইগার প্রেম করছেন বলেই ফিসফাস চলে বলিউডে। তাঁদের প্রতি রবিবার একটি বিশেষ রেস্তোরাঁয় দেখা যায়।

আর অন্যান্য জায়গাতেও দিশা ও টাইগার, ২ জনকে একসঙ্গে দেখা গেছে। করণ জোহর ঠিক এইখানটাতেই চেপে ধরেছিলেন টাইগারকে।

দিশা পাটানির সঙ্গে নাকি টাইগারের ব্রেকআপ অর্থাৎ প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছে? প্রশ্ন করেন করণ। কিন্তু তার উত্তরে টাইগার জানান দিশা তাঁর খুব ভাল বন্ধু। এর বেশি কিছু নয়।

তাহলে কি প্রেমটা সত্যিই ভেঙে গেছে? টাইগার বুঝিয়ে দেন প্রেম হলে তবে তো ভাঙবে! তাঁরা ২ জনই ভাল বন্ধু। আর তিনি এখনও সিঙ্গল। অর্থাৎ দিশা কেন, তাঁর সঙ্গে অন্য কারও প্রেমের সম্পর্ক নেই।

২ জনকে একই রেস্তোরাঁয় প্রতি রবিবার দেখা যাচ্ছে। এরপরেও দিশার সঙ্গে সম্পর্ক অস্বীকার করা যায় কি? করণের এই প্রশ্নের উত্তরে টাইগার জানান, তাঁদের ২ জনেরই একই ধরনের খাবার পছন্দ।

টাইগারকে শেষপর্যন্ত মুখ খোলাতে পারেননি করণ। টাইগার শেষ পর্যন্তও বলে গেছে তিনি সিঙ্গল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026