Entertainment

অ্যাকশন দৃশ্যে একটানা শট দিয়ে রেকর্ড গড়লেন টাইগার

অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পছন্দই করেন জ্যাকি পুত্র টাইগার শ্রফ। অ্যাকশন হিরো হিসাবে তিনি যথেষ্ট নাম কুড়িয়েছেন। নিজেকে যে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের জন্য ঘষেমেজে তিনি তৈরি করেছেন তাও বোঝা যায়। তাঁর শরীর, তাঁর মুখভঙ্গি, তাঁর মার্শাল আর্ট সম্বন্ধে ধারণা, সবই একজন অ্যাকশন হিরোকে পর্দায় অনেক বেশি বিশ্বাসযোগ্য তৈরি করে। ভারতের ব়্যাম্বো হিসাবে তিনি পরিচিতি পেয়ে গেছেন। সেই টাইগার শ্রফ এবার নয়া রেকর্ড গড়লেন।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় তৈরি হচ্ছে অ্যাকশনধর্মী সিনেমা ‘ওয়ার’। এই সিনেমার একটি দৃশ্যে টাইগার শ্রফ একটানা আড়াই মিনিট শট দিয়েছেন। আনকাট সেই শটের পুরোটাই অ্যাকশন। ডায়লগ, অভিনয় দিয়ে একটি শটকে টেনে নিয়ে যাওয়া আনকাট অবস্থায় অনেকেই করেছেন। কিন্তু অ্যাকশন দৃশ্যে টানা আড়াই মিনিট আনকাট শট দিয়ে যাওয়া অবশ্যই তারিফের দাবি রাখে। তাই নিজেকে আর ধরে রাখতে পারেননি পরিচালক। টাইগারের এই কীর্তি তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

বিশ্ববিখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফার সি ইয়াং ও এই সিকোয়েন্স সাজিয়ে দিয়েছেন টাইগারের জন্য। কিন্তু পরিচালক রোল-অ্যাকশন বলার পর ক্যামেরার সামনে কাজটি করতে হয়েছে টাইগারকে। ওয়ার সিনেমাটির ৭টি দেশে শ্যুটিং হয়েছে। ৭টি দেশের ১৫টি শহর নিয়ে সিনেমা। আগামী ২ অক্টোবর ওয়ার সিনেমাটি মুক্তি পাবে। তামিল, তেলেগু ও হিন্দি, এই ৩ ভাষায় সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026