World

মধ্যরাতে ভূমিকম্প, কেঁপে উঠল মাটি

তখন মাঝরাত। রেকর্ড বলছে সোমবার রাত ৩টে ৩২ মিনিটে যখন গোটা তিব্বত ঘুমে কাতর, ঠিক তখনই কেঁপে ওঠে তিব্বতের মাটি। জিগেজ শহরে কম্পনের মাত্রা ছিল সবচেয়ে বেশি। কম্পনের মাত্রা ছিল ৫.৮। মাটির ৮ কিলোমিটার নিচে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। বহু বাড়িতে ফাটল ধরে যায়। ফলে দ্রুত সেখান থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরানোর বন্দোবস্ত শুরু করে প্রশাসন।

ভোরের মধ্যেই ২ হাজার ১০০ জন মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের তরফে প্রচুর তাঁবু, লেপ ও শীতপোশাকের বন্দোবস্ত করা হয়েছে। প্রবল ঠান্ডায় যাতে গৃহহীন মানুষজনের সমস্যা না হয় সেজন্যই এই বন্দোবস্ত। সঙ্গে ব্যবস্থা করা হয়েছে চিকিৎসা পরিষেবারও। এত মানুষকে বাড়ি থেকে সরিয়ে আনা হলেও ভূমিকম্পের জেরে কোনও হতাহতের খবর নেই। সড়ক যোগাযোগ বা টেলিফোন পরিষেবায়ও কোনও প্রভাব পড়েনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026