তিব্বত, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
হিমবাহ অনেক জায়গায় গলতে শুরু করেছে। তেমনভাবেই গলছে তিব্বতের কয়েকটি হিমবাহ। সেইসব গলতে শুরু করা হিমবাহের বরফ নিয়ে বিজ্ঞানীরা গবেষণাও শুরু করেছেন। আর তা করতে গিয়ে তাঁরা অবাক হয়ে গেছেন বরফে রীতিমত সুরক্ষিত অবস্থায় থাকা আদিম ভাইরাসদের দেখে।
বিজ্ঞানীদের অনুমান ১৫ হাজার বছর আগে এসব ভাইরাসের অস্তিত্ব ছিল। যা এখন দেখা যায়না। বিজ্ঞানীরা যতগুলি ভাইরাসের খোঁজ পেয়েছেন তার অধিকাংশই তাঁদের অচেনা। এমন ভাইরাস সম্বন্ধে তাঁরা আগে জানতেনই না।
ফলে তৈরি হয়েছে নতুন চিন্তাও। সবে একটি ভাইরাসের দাপট সামলে ঘুরে দাঁড়িয়েছে পৃথিবী। যদিও তা এখনও বিদায় নেয়নি। বিশ্বও এখনও তার হাত থেকে সুরক্ষিত এমন কথা বলতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে পরিস্থিতি কিছুটা সামলে গেছে।
এবার বরফে থাকা এইসব ভাইরাস নতুন কোনও বিপদের পরিস্থিতি সৃষ্টি করবে না তো! কার্যত এসব অচেনা ভাইরাসদের খোঁজে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন হাজার হাজার বছর আগে যখন এই হিমবাহগুলি জন্ম নিচ্ছিল তখন বরফের সঙ্গে অনেক গ্যাস এবং ধূলিকণা মিশে যায়। যা হিমবাহের বরফে জমাট বেঁধে যায়।
এইসব গ্যাস ও ধূলিকণার সঙ্গে সে সময় থাকা অনেক ভাইরাসও হিমবাহে জমাট বেঁধে যায়। ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই আবিষ্কার আগামী দিনে ভাইরাসদের আদি থেকে বর্তমান পরিস্থিতি ও পরিবর্তন চিনতে বিজ্ঞানীদের সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…