World

রাতভোরে প্রবল ভূমিকম্প, মাত্রা ৬.৬

রাতের আঁধার তখনও কাটেনি। তার আগেই প্রবল কম্পনে থরথর করে কেঁপে উঠল বরফাবৃত এলাকা, বাড়িঘর।

লাসা : তখনও রাত কেটে ভোর হয়নি। ঘড়িয় কাঁটায় ৪টে ৭ মিনিট। সকলেই প্রায় ঘুমে অচেতন। তারমধ্যেই আচমকা ঘুম গেল উড়ে। থরথর করে কাঁপছে সবকিছু। ঘুমের ঘোর কাটতে মুহুর্ত সময় নিল। তারপর আতঙ্কে বহু মানুষ বেরিয়ে এলেন বাড়িঘর ছেড়ে। বৃহস্পতিবার ভোরে এই কম্পন অনুভূত হয় তিব্বতে।

তিব্বতের নিয়ামি কাউন্টিতে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৬.৬। যা তীব্র কম্পন হিসাবেই ধরা হয়ে থাকে। মাটির ১০ কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। রঙ্গমার টাউনশিপের মাত্র ২০ কিলোমিটার দূরে ছিল কম্পনের কেন্দ্রস্থল। ফলে সেখানে প্রবলভাবে কম্পন অনুভূত হয়।

তিব্বতের অনেক জায়গাতেই এদিনের কম্পন অনুভূত হয়েছে। যে রঙ্গমারের পাশেই ছিল কেন্দ্রস্থল সেই রঙ্গমার এলাকা সমতল থেকে ৫ হাজার কিলোমিটার উপরে অবস্থিত। অবশ্য বেলা বাড়ার পর মানুষের আতঙ্ক কমে। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই। বিদ্যুৎ, জল সরবরাহ, টেলিযোগাযোগ ব্যবস্থা ঠিক রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026