World

করোনা উদ্বেগের মধ্যেই জোড়াল ভূমিকম্প

করোনা উদ্বেগে ক্রমশ বিশ্বজুড়ে পরিস্থিতি জটিল আকার নিচ্ছে। করোনা থেকে বাঁচার পথ খুঁজছেন সকলে। এরমধ্যেই আবার প্রাকৃতিক দুর্যোগ। শুক্রবার সকালে কেঁপে উঠল তিব্বতের বড় অংশ। ভারত থেকে খুব দূরে না হলেও ভারতে কম্পনের প্রভাব পড়েনি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। যাকে জোড়াল ভূমিকম্প হিসাবেই দেখা হয়।

স্থানীয় সময় সকাল ৯টা ৩৩ মিনিটে কম্পন অনুভূত হয়। তিব্বতের জিগেজ শহর ও সংলগ্ন এলাকায় সবচেয়ে বেশি করে কম্পন অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নিচে। কম্পন অনুভূত হতেই স্থানীয় মানুষ বাইরে বেরিয়ে আসেন। হিমালয়ের কোলে খোলা জায়গায় বার হয়ে আসার পরও তাঁদের চোখেমুখে ভয় কাজ করছিল।

ভূমিকম্পের মাত্রা জোড়াল হলেও কম্পনে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। একটা বড় সময় এই কম্পনের পরও মানুষের মধ্যে উদ্বেগ বজায় ছিল। পরে আস্তে আস্তে সকলে কাজে ফেরেন। নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় কম্পনের মাত্রা ছিল বেশি। পাহাড়ি এলাকায় কম্পন অনুভূত হয়। এভারেস্টের কাছেই হয় এই কম্পন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026