Entertainment

‘ঠগস অফ হিন্দোস্তান’-এ আমির খানের লুক, দেখলে চমকে যাবেন!

১৮ শতকে ঠগদের জীবনকাহিনি নিয়ে একটি হিন্দি ছবি আসতে চলেছে দীপাবলির মরসুমে। যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবি ঠগস অফ হিন্দোস্তান সারা ভারতে মুক্তি পাচ্ছে আগামী ৮ নভেম্বর। তার আগে এখন চলছে এই সিনেমার অভিনেতা, অভিনেত্রীদের লুক প্রকাশ। ইতিমধ্যেই অন্যদের লুক প্রকাশিত হলেও বাকি ছিল আমির খানের লুক প্রকাশ। এবার সেই ছবি প্রকাশ্যে এনে সকলকে চমকে দিলেন খোদ আমির খানই। নিজের ইন্সটাগ্রামে তাঁর ফার্স্ট লুক সামনে এনেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সেখানে তাঁকে ফিরাঙ্গি চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তাল মিলিয়ে মাননসই লুক।

বহু প্রতীক্ষিত ঠগস অফ হিন্দোস্তান ছবির প্রযোজক আদিত্য চোপড়া। পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য। ফিলিপ মিডোস টেলরের লেখা উপন্যাস “কনফেশন অফ এ ঠগ” অবলম্বনে তৈরি এই ছবি। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিভিন্ন শিল্পীদের লুক। খুদাবক্স চরিত্রে প্রকাশিত হয়েছে অমিতাভ বচ্চনের লুক। সেখানে দেখা যাচ্ছে একটা উড়ন্ত বাজপাখি এসে বসেছে জাহাজের উপরে রাখা কামানে। আর অমিতাভ তার পেছনে দাঁড়িয়ে আছেন। প্রতিপক্ষের উদ্দেশ্যে তির ছুড়ছেন লুকে সামনে এসেছে ফাতিমা সানা শেখের পোস্টার। আর সুবাইয়াজান ওরফে ক্যাটরিনাকে দেখা গেছে অসাধারণ লুকে। লেহেঙ্গা-চোলি, নাকে নথ, হাতে মেহেন্দি পরে আদাবের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। তাঁর এই লুকের প্রশংসা করেছেন আমির খান স্বয়ং। আর এবার প্রকাশিত হল আমির খানের লুক।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026