রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির এক ছাত্র। তার পরিবারের দাবি, গত শনিবার তাকে স্কুলে দিয়ে যাওয়া হয়। তারপর থেকে তার আর কোনও খোঁজ নেই। জেঠু এসেছিলেন তাঁকে ছুটির সময় নিতে। কিন্তু সে স্কুলে ছিলনা। ওই ছাত্র কোথায় তা নিয়ে অন্ধকারে স্কুল কর্তৃপক্ষও। স্কটিশের প্রধান শিক্ষক জানিয়েছেন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই ছাত্রকে স্কুলে আসতে মানা করা হয়েছিল। কেবল তার পরীক্ষায় বসার অনুমতি ছিল। শনিবারও স্কুলের হাজিরা খাতায় তার উপস্থিতি নেই। তবে ওই ছাত্রকে খুঁজে বার করতে স্কুল কর্তৃপক্ষের তরফে পুলিশকে সবরকম সাহায্য করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। এদিকে কাঁকুড়গাছির বাসিন্দা ওই ছাত্রের বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। বাড়ির লোকজন স্কুল কর্তৃপক্ষের দিকেই আঙুল তুলেছেন। সোমবার স্কুলে বিক্ষোভও দেখান তাঁরা। বড়তলা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…