Entertainment

কংগ্রেস শাসিত রাজ্যে ব্যান নয় ‘দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর জীবনকে সামনে রেখে রাজনৈতিক সিনেমা ‘দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে সরব কংগ্রেস নেতৃত্ব। গত বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। তারপরই বেড়েছে রাজনৈতিক উত্তাপ। কংগ্রেসের দাবি সিনেমায় সত্যকে বিকৃত করা হয়েছে। বিজেপি কেন এই সিনেমার প্রচার নিয়ে এত সরব তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন কংগ্রেস নেতারা। এই অবস্থায় কংগ্রেস শাসিত রাজ্য মধ্যপ্রদেশে আগামী ১১ জানুয়ারি মুক্তি পেতে চলা এই সিনেমা ব্যান হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছিল বিজেপিকে সরিয়ে সবে ক্ষমতায় আসা মধ্যপ্রদেশে এই সিনেমার প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হতে চলেছে কমল নাথের সরকার।

এমন কানাঘুষোয় জল ঢেলে শুক্রবার মধ্যপ্রদেশের জনসংযোগ দফতর থেকে ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়েছে ‘দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ মধ্যপ্রদেশে ব্যান করা হয়েছে বলে যে খবর ছড়াচ্ছে তা ভুল এবং বিভ্রান্তিকর।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026