World

শপিং মলে আগুন, মৃত ৩

শপিং মলে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে ৩ জনের। ৭ জন আগুনে কমবেশি আহত হয়েছেন। আগুন লাগে বিকেলে। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণেও আসে। কিন্তু তার মধ্যেই ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে। এঁদের মধ্যে ২ জন ৯ তলা থেকে বাঁচার জন্য নিচে ঝাঁপ দেন। সেই ছবিও ক্যামেরাবন্দি হয়। মুহুর্তে তা ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি ঘটেছে ব্যাংককে। এখানে সেন্ট্রাল ওয়ার্ল্ড শপিং মলে বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। আগুন লাগে শপিং মলের ৯ তলায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিশেহারা হয়ে চিৎকার শুরু করেন অনেকে। এরমধ্যেই বাঁচার আশায় মরণ ঝাঁপের ঘটনা ঘটে। সন্ধে ৬টা ১০-এ আগুন নিয়ন্ত্রণে আসে। যে ২ জন ঝাঁপ দেন তাঁদের মধ্যে ১ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দ্বিতীয় জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এমন ভরা সময়ে আগুন লাগার ঘটনায় ব্যাংকক জুড়ে চর্চা শুরু হয়। এখানে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। ফলে শপিং মলে আগুন পর্যটকদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি করে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026