স্কুলে ঢুকে ছাত্রছাত্রীদের তাক করে গুলিবর্ষণ মার্কিন মুলুকে নতুন কিছু নয়। গত ফেব্রুয়ারিতেও ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি হাইস্কুলে বন্দুকবাজের গুলিতে প্রাণ গিয়েছিল পড়ুয়া, শিক্ষক সহ ১৭ জনের। শুক্রবার সেই আতঙ্ক ফিরে এল টেক্সাসে। টেক্সাসের সান্তা ফে-র একটি হাইস্কুলে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিবর্ষণে ছাত্র ও অভিভাবক সহ কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ৯ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের কী অবস্থা তা এখনও পরিস্কার নয়। তবে প্রত্যেকেরই গুলি লেগেছে। এই ঘটনায় বন্দুকবাজ সন্দেহে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ১ জনকে আটকও করা হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে এভাবে স্কুলে বন্দুকবাজের গুলি চালনার ঘটনা হোক বা নাইট ক্লাব বা অন্য কোথাও বন্দুকবাজের তাণ্ডব। এসবের বাড়বাড়ন্তে এখন সেদেশেই ব্যক্তিগতভাবে বন্দুক রাখা বা বন্দুক সহজে পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বন্দুকের মালিকানা নিয়েও নানা মহলে বিতর্ক তুঙ্গে। এই অবস্থায় ফের এদিনের হানা কিন্তু এই প্রশ্নকে আরও জোড়াল করল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…