কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে বাড়ির দরজা, প্রতীকী ছবি
একটি বাড়ির দরজায় অর্ডার করা একটি প্যাকেট রাখা ছিল। সে প্যাকেট দরজা খুলে ভিতরে ঢুকিয়ে নেওয়ার কথা বাড়ির লোকজনের। কিন্তু তার আগেই ঘটে গেল ঘটনাটা। হঠাৎ বাড়ির দরজার কাছে হাজির হল এক চোর। তারপর সে সন্তর্পণে এগিয়ে গিয়ে প্রথমে পরীক্ষা করে দেখে প্যাকেটটিকে।
এবার তার পছন্দ হতেই শুরু হয় প্যাকেট মুখে নিয়ে টানাটানি। অবশেষে সেই প্যাকেটকে কব্জা করে সেখান থেকে পালিয়ে যায় সে। বমাল সমেত চোরের সেই চুরি ও পালানোর ছবি ধরা পড়ে ক্যামেরায়।
পুলিশও দেখে পুরো বিষয়টি। কিন্তু তারা কার্যত অসহায়। তাদের প্রায় কিছুই করার নেই। চোরকে ধরার কোনও উপায় তাদের জানা নেই।
ঘটনাটি ঘটেছে টেক্সাসের একটি বাড়িতে। ওই বাড়িতে অর্ডার করা একটি কুকিজের প্যাকেট এসেছিল। সেটাই রাখা ছিল দরজার সামনে। আচমকাই সেখানে হাজির হয় আপাত দৃষ্টিতে একটা ধেড়ে ইঁদুর।
যদিও তা আদপে ধেড়ে ইঁদুর ছিলনা। ছিল ওপোজাম। ওপোজাম হল আমেরিকায় পাওয়া যাওয়া এক ধরনের প্রায় ইঁদুরের মত দেখতে প্রাণি। কিন্তু তারা ইঁদুর নয়। একেবারে অন্য প্রজাতির জীব। যার স্তন্যপায়ী হয়। থাকে গাছে।
এদের পোজাম নামেও ডাকা হয়ে থাকে। আমেরিকা ও কানাডাতেই এদের দেখা যায়। দেখলে কিন্তু অনেকেই ইঁদুর বলে ভুল করতে পারেন। এমনই তাদের চেহারা ও মুখ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…