SciTech

গুহার মধ্যে তৈরি হল ১০ হাজার বছর চলা ঘড়ি, খরচ হল ৩৫০ কোটি টাকা

এ ঘড়ি আর পাঁচটা ঘড়ির মত নয়। তার চেয়ে অনেকটাই আলাদা। একটি গুহার মধ্যে তৈরি হয়েছে এ ঘড়ি। যা আগামী ১০ হাজার বছর ধরে চলতে থাকবে।

ঘড়ি তৈরির ইতিহাস বেশ প্রাচীন। এমনও বেশ কয়েকটি ঘড়ি রয়েছে যা অতিকায়। মানুষ সেসব ঘড়িকে বিশেষ মর্যাদার চোখেও দেখেন। তবে এবার এমন এক ঘড়ি তৈরি হল যে ঘড়ি দেখতে যেতেই একটা বেলা লেগে যাবে। অনেকটা তীর্থ করতে যাওয়ার মত করে যাত্রা শুরু করতে হবে খুব ভোরে।

তবে একটা বেলা পার করে ঘড়ি পর্যন্ত পৌঁছতে পারবেন কৌতূহলী দর্শকরা। ঘড়িটি সুবিশাল বললেও কম বলা হয়। তৈরি হয়েছে একটি গুহার মধ্যে। পাহাড়ের বেশ উপরে।

ঘড়িটি যেহেতু এমনভাবে তৈরি হয়েছে যাতে তা ১০ হাজার বছর চলতে পারে, তাই ঘড়িতে ব্যবহার হয়েছে দীর্ঘস্থায়ী বস্তু। ব্যবহার হয়েছে টাইটানিয়াম, সেরামিক, স্ফটিক, নীলকান্তমণি এবং ৩১৬টি ইস্পাতের পাত।

ঘড়িতে রয়েছে সোলার সিংক্রোনাইজার, একটি পেন্ডুলাম, ঘণ্টাধ্বনি তৈরির ব্যবস্থা এবং প্রচুর গিয়ার এবং ডায়াল। কম্পিউটার বিজ্ঞানীরা এই ঘড়ি তৈরি করেছেন। ঘড়িটি তৈরি করিয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি অ্যামাজন কর্তা জেফ বেজোস। খরচ হয়েছে ৩৫০ কোটি টাকা।

এই ঘড়িটি চলবে যান্ত্রিক শক্তিতে। ব্যবহার হবে সৌরশক্তি। ঘড়িটির সঙ্গে ৫টি চেম্বার রয়েছে। প্রথম যখন ঘড়িটি তৈরি হল সে সময়ের জন্য একটি চেম্বার। তারপর দশম বার্ষিকী, শতবার্ষিকী, সহস্রবার্ষিকী এবং শেষ চেম্বারটি তৈরি হয়েছে ঘড়ির ১০ হাজার বছর পূর্তির জন্য।

প্রতিটি চেম্বারে সমসাময়িক সময়ের নানা উপকরণ রাখা থাকবে। সময়ের সঙ্গে সেখানে এক এক করে সেই সমকালের নতুন জিনিস রাখা থাকবে। যাতে ১০ হাজার বছর পর যখন দেখা হবে তখন সময়ের সঙ্গে নানা জিনিসের বিবর্তন বা অবলুপ্তি সম্বন্ধে মানুষ জানতে পারেন।

ফাইল : জেফ বেজোস, ছবি – আইএএনএস

৫০০ ফুটের এই ঘড়িটি টেক্সাসের একটি পাহাড়ের গুহায় রাখা হয়েছে। পর্যটকরা বিনা খরচেই এই ঘড়ি দেখতে যেতে পারেন। তবে একদিনে সীমিত সংখ্যক পর্যটকই ঘড়ি দেখতে যেতে পারবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026