Health

মোটা হওয়ার সমস্যা দূর করতে রান্নাঘরের এক মামুলি মশলাই যথেষ্ট

মোটা হয়ে যাচ্ছেন। এই অভিযোগ নারী পুরুষ উভয়েই করে থাকেন। সকলেই চান ছিপছিপে চেহারা ধরে রাখতে। যার জন্য রান্নাঘরের মামুলি মশলা কামাল দেখাতে পারে।

স্থূলতা বা সহজ কথায় মোটা হয়ে যাওয়ার সমস্যা, শরীর ভারী হয়ে যাওয়ার সমস্যায় জর্জরিত গোটা বিশ্ব। ভারতের বহু মানুষও তার বাইরে নন। বিশেষত শহুরে জীবনে এই সমস্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে খাবারের অনিয়ম, ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস শরীরকে মোটা করে তোলার পাশাপাশি অ্যাসিডের সমস্যাও বাড়াচ্ছে। যথাসময়ে খিদে কমে যাচ্ছে।

এসব সমস্যা এখন শহুরে জীবনের সঙ্গে ক্রমশ জড়িয়ে যাচ্ছে। এর থেকে মুক্তি পেতে মানুষ জিমে যাচ্ছেন, ভোরে উঠে দৌড়চ্ছেন। সাঁতারও কাটছেন।

অবশ্যই এগুলির উপকারি দিক রয়েছে। তবে এর সঙ্গে সঠিক খাবার জরুরি। সেই সঙ্গে এমন কিছু খাবার খেতে হবে যা এই মোটা হওয়ার সমস্যা দূর করতে পারে।

এজন্য বেশি খরচের দরকার নেই। প্রতিটি পরিবারের রান্নাঘরেই এমন এক মশলা রয়েছে যা এই সমস্যা মেটাতে পারে। টেক্সাস এ অ্যান্ড এম কলেজ অফ এগ্রিকালচার অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর গবেষকেরা দাবি করেছেন রান্নাঘরে থাকা গরম মশলার একটি উপাদান ছোট এলাচ হল সেই সুপারফুড যা মোটা হওয়ার সমস্যা থেকে মানুষকে দূরে রাখতে পারে।

সেই সঙ্গে অ্যাসিডিটির সমস্যা মিটিয়ে দিতে পারে ছোট এলাচ। খিদে বাড়াতে পারে। এত গুণ রয়েছে বলে এটিকে সুপারফুড বলছেন গবেষকেরা।

তবে এজন্য দিনে নানাভাবে ৮ থেকে ১০টি করে ছোট এলাচ খেতে হবে। ক্রীড়া ক্ষেত্রেও এই ছোট এলাচ খাওয়ার চল বাড়লে তা ক্রীড়াবিদদের স্বাস্থ্যের পক্ষে উপকারি হতে পারে বলেই মত গবেষকদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026