World

২ আলাদা বছরে জন্ম নিল যমজ কন্যা, গড়ল ইতিহাস

যমজ কন্যা জন্মাল ২টি আলাদা বছরে। যা গোটা বিশ্বের কাছে একটি ঘটনা হয়ে সামনে এসেছে। ফলে এ খবর বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে জায়গাও পেয়েছে।

যমজ সন্তানের অর্থ নতুন করে কাউকে বোঝানোর অপেক্ষা রাখে না। মাতৃগর্ভে ২ সন্তান একসঙ্গেই বড় হয়। তারপর ভূমিষ্ঠ হয় একসঙ্গে।

সেক্ষেত্রে ২ সন্তান ২ আলাদা বছরে জন্ম নেওয়ার উপায় কোথায়! কিন্তু উপায় রয়েছে। আর সেই ঘটনাই ঘটেছে। ২ যমজ কন্যা জন্ম নিয়েছে ২টি আলাদা বছরে।

ঘটনাটি কিভাবে ঘটল? ২০২২ সালের ৩১ ডিসেম্বর রাতে প্রসব যন্ত্রণার শিকার হন মা। স্থানীয় সময় তখন রাত ১১টা ৫৫ মিনিট। ওই মহিলা জন্ম দেন এক কন্যার।

তবে চিকিৎসকেরা জানতেন যে তাঁর গর্ভে ১টি নয়, ২টি সন্তান বড় হয়েছে। তাই একটি সন্তানের জন্মের পর চিকিৎসকেরা অপেক্ষায় থাকেন দ্বিতীয় সন্তানের।

অবশেষে দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তবে তার জন্ম হয় ২০২৩ সালের ১ জানুয়ারির রাত ১২টা ১ মিনিটে। ফলে মাত্র ৬ মিনিটের ব্যবধানে জন্ম নেওয়া যমজ সন্তান এক ইতিহাস লিখে ফেলে। ২ সন্তানের জন্ম হল ২টি পৃথক বছরে। সেটাই তাদের জন্মের নথিতে লিপিবদ্ধও হয়।

ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসে। সেখানে যখন সকলে ইংরাজি নববর্ষকে আহ্বান জানাতে ব্যস্ত, ঠিক তখন কালি জো নামে এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে তাঁর যমজ সন্তানের জন্ম দিচ্ছিলেন হাসপাতালে। সেখানেই তাঁর ২ কন্যা সন্তানের জন্ম হয়। যা তাঁর অজান্তেই এক ইতিহাস রচনা করে। ফলে তা খবরও হয়ে যায়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026