SciTech

নদী শুকিয়ে যেতেই বেরিয়ে পড়ল দানব পায়ের ছাপ

খরা অনেক নদীর জল শুকিয়ে দিচ্ছে। যার প্রভাবে চিরদিন জলের তলায় থাকা নদীতল এখন সামনে এসে পড়ছে। তেমনই একটি নদী শুকোতেই চক্ষু ছানাবড়া।

যেখান দিয়ে এখন নদী বয়ে গেছে সেখানে ১১ কোটি ৩০ লক্ষ বছর আগেও কি নদীই ছিল? নাকি ছিল সাধারণ জঙ্গল পথ! কারণ ওই মেঝেতে যে ছাপ মিলেছে তা দেখার পর যে কারও হাড় হিম হয়ে যেতে পারে।

ইউরোপ ও আমেরিকা জুড়ে এখন অস্বাভাবিক গরমের দাপট চলছে। যার হাত ধরে কখনও না হওয়া ঘটনা ঘটছে। অনেক নদীর জল শুকিয়ে যাচ্ছে। জল উবে যাওয়ায় বেরিয়ে পড়ছে নদীর তলদেশ। যা এখন বিচরণ ভূমির মত খোলা আকাশের নিচে পড়ে আছে শুকনো মাঠ হয়ে।

তেমনই একটি নদীর তলদেশ সামনে আসতে বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ সকলে ছুটছেন সেই পাথুরে জমি চোখের দেখা দেখতে। না নদীর তলদেশটা দেখার উৎসাহে নয়, বরং সেই পাথুরে তলদেশে যে সুগভীর পায়ের ছাপ রয়েছে তা দেখতে।

কল্পনার দানবের পায়ের ছাপ যেমন অতিকায় হয় ঠিক তেমন। তার দেহের চাপে পা ফেলার পর মাটি সে সময় ঢুকে গিয়েছিল। ফলে সুবিশাল এবং সুগভীর ছাপ স্পষ্ট। যা বিজ্ঞানীরা জানাচ্ছেন আদপে অ্যাক্রোক্যান্থোসরাস ডাইনোসরের পায়ের ছাপ।

আমেরিকার টেক্সাসের পালুক্সি নদীর জল খরায় শুকিয়ে গেছে। তার ফলেই বেরিয়ে এসেছে নদীর তলায় লুকিয়ে থাকা এই পরপর পায়ের ছাপ। যা থেকে পরিস্কার যে ওখান দিয়ে হেঁটে গিয়েছিল অ্যাক্রোক্যান্থোসরাস।

এই জায়গায় ডাইনোসরদের অবাধ বিচরণ ছিল এটা আগেই জানা গিয়েছিল। যে কারণে এই জায়গাকে বলা হয় ডাইনোসর ভ্যালি স্টেট পার্ক। তবে এবার একদম নতুন ডাইনোসরের পায়ের ছাপ মিলেছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026