World

দোকানদার জানতেন না পেন্টিংটার মূল্য, জলের দরে লটারি পেলেন অধ্যাপক

দোকানদার জানতেন না তাঁর দোকানে সাজানো পেন্টিংটা কতটা দামি। তিনি তা বেচে দিলেন জলের দরে। আর তা কিনে নিতে দেরি করলেন না এক অধ্যাপক।

পেন্টিংটা কোনও ভারতীয় চিত্রকরের নয়। যিনি ছবিটা এঁকেছিলেন তিনি জর্জিয়ার বাসিন্দা ছিলেন। মাত্র ৩৪ বছর বয়সে মারাও যান। অসামান্য প্রতিভাধর ওই চিত্রকরের আঁকা ছবিগুলি কার্যত অমূল্য। তাঁর অনেক ছবি মিউজিয়ামে জায়গা পেয়েছে। বিক্রি করতে গেলে যে ছবির দাম কোথায় চড়ত কারও জানা নেই।

প্রয়াত চিত্রকর কিথ ব্যাঙ্কস্টোনের আঁকা তেমনই একটি ছবি টেক্সাসের একটি কমদামী জিনিসের দোকানে দেখতে পান টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। জহুরির চোখ ক্যানভাস চিনতে ভুল করেনি।

তিনি বুঝতে পারেন এ ছবি সম্ভবত আসল। কিন্তু দোকানদার তা জানেন না। তিনি নিছক ঘর সাজানোর ছবি হিসাবে ওটা বিক্রি করছেন। অধ্যাপক আর সময় নষ্ট করেননি। ভারতীয় মুদ্রায় ১০ হাজারের কম টাকা খরচ করে ওই ছবি তিনি কিনে নেন।

বাড়ি ফিরে তিনি পরখ করে দেখেন তিনি যা ভেবেছিলেন সেটাই সত্যি। ছবিটি আসল। বিখ্যাত চিত্রকর কিথ ব্যাঙ্কস্টোনের আঁকা। ১৯৮২ সালে ‘ইভ ইন দ্যা রোজ গার্ডেন’ নামে এই ছবিটি আঁকেন তিনি।

এটির মূল্য কত হতে পারে তা অজানা হলেও এটা অধ্যাপক উইলিয়াম পাগের বুঝতে অসুবিধা হয়নি যে এই ছবি যদি তিনি বেচতে চান তাহলে বিশাল একটা অঙ্ক তিনি এক লহমায় পকেটে পুরতে পারেন। কিন্তু অধ্যাপক তা করেননি।

তিনি ছবিটি নিয়ে গিয়ে টাবম্যান আফ্রিকান আমেরিকান মিউজিয়ামের হাতে তুলে দেন। যা ওই মিউজিয়াম সাধারণ মানুষের দেখার জন্য প্রদর্শনের ব্যবস্থা করেছে। ওই মিউজিয়ামে কিথের আরও ছবি প্রদর্শনের জন্য রাখা আছে। অধ্যাপকের এই আচরণের তারিফ করছেন সকলেই।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026