National

ডুবে গেল দেশের উচ্চতম জলাধারে ভাসমান রেস্তোরাঁ

গত বছর এই রেস্তোরাঁকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে এখানে মন্ত্রিসভার বৈঠকও করা হয়েছিল। উত্তরাখণ্ড সরকারের এই মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীরা বৈঠক করে যান নিশ্চিন্তে। খবরটি পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়। উত্তরাখণ্ড পর্যটন দফতরের তরফেই তেহরি জলাধারের ওপর তৈরি করা হয়েছিল এই ভাসমান রেস্তোরাঁ। যার মুখ্য কারণই ছিল পর্যটকদের আকর্ষিত করা।

মারিনা নামক সেই জলাধারের ওপর ভাসমান রেস্তোরাঁরই একটা বড় অংশ মঙ্গলবার ডুবে গেল তেহরি জলাধারে। বড় ধরনের ক্ষতি হল রেস্তোরাঁটির। একটাই রক্ষে যে তখন রেস্তোরাঁয় কেউ ছিলেন না। ফলে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু এত টাকা খরচ করে তৈরি রেস্তোরাঁ সেভাবে ব্যবহার হওয়ার আগেই এভাবে ডুবে যাওয়ায় নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জলাধারের জল উল্লেখজনকভাবে কমে যাওয়ায় এভাবে রেস্তোরাঁটি ডুবে গেল। কিছু প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় রেস্তোরাঁটি বন্ধ রয়েছে বেশ কিছুদিন হল। আড়াই কোটি টাকা ব্যয় করে এই রেস্তোরাঁটি তৈরি করা হয়েছিল কেবলই পর্যটনের কথা মাথায় রেখে। সেই রেস্তোরাঁর বড় অংশ এখন ডুবে যাওয়ার পর সেই অংশ তুলে আনতে হিমসিম খাচ্ছে প্রশাসন। এদিকে এই ঘটনার পর মুখে কুলুপ এঁটেছেন উত্তরাখণ্ড সরকারের পর্যটন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026