তিস্তা নদী, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
উত্তরবঙ্গ বললেই দার্জিলিংয়ের কথা মনে আসে, মনে আসে আলিপুরদুয়ারের জঙ্গলের কথা, কালিম্পংয়ের পাহাড়ি সৌন্দর্যের কথা। আর মনে আসে তিস্তা নদীর কথা। উত্তরবঙ্গে আরও অনেকগুলি নদী বয়ে গেছে। তবে তিস্তার মর্যাদা মানুষের মনে একদম আলাদা।
সেই তিস্তাই বহু বছর ধরে যে পথে বয়ে চলছিল, তা থেকে নিজের গতিপথ বদলে ফেলেছে। এখন নতুন পথ খুঁজে সেখান দিয়ে বইছে তিস্তার জল।
সিকিমের প্রলয়ঙ্করী হড়পা বান সিকিম ও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা এবং সমতলের প্রভূত ক্ষতি করেছে। তার জেরেই তিস্তা নদী পর্যন্ত তার গতিপথ বদলে এখন নতুন পথে প্রবাহিত হচ্ছে।
যে নদী এতদিন ধরে একটা পথ ধরে প্রবাহিত হয়েছে, তা নতুন পথ খুঁজে নিলে তার প্রভাব যেমন প্রকৃতির ওপর পড়ে, তেমনই জনজীবনেও তার প্রভাব পড়ে।
তিস্তার গতিপথ বদলে ফেলা কতটা প্রভাব ফেলল সেটা খতিয়ে দেখতে এবার রাজ্যে আসছেন রিভার রিসার্চ ইন্সটিটিউট-এর বিশেষজ্ঞেরা। ফেব্রুয়ারিতে তিস্তার গতিপথ বদলের সার্বিক প্রভাব খতিয়ে দেখবেন তাঁরা।
রাজ্য সেচ দফতরকে এই বিশেষজ্ঞ দলকে সবরকম সাহায্য করতে বলা হয়েছে। যাতে তারা কাজ সম্পূর্ণ করে রিপোর্ট পেশ করতে পারে।
জানা গেছে তিস্তার এই গতিপথ বদলের হিসাবনিকাশ শুরু হবে শিলিগুড়ির সেবক থেকে। শেষ হবে যেখানে তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে সেই জায়গায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…