Feature

হওয়ার কথা ছিলনা, কিন্তু তৈরি হয়ে গেছিল আজব ব্যাগ

জিনিসটা দারুণ কার্যকরী। ব্যবহারও হয় সর্বত্র। কিন্তু তা যখন তৈরি হয়েছিল তখন তা হওয়ার কথা ছিলনা। কিছুটা কাকতালীয়ভাবেই জন্ম নিয়েছিল অদ্ভুত এই ব্যাগ।

থার্মোপ্লাস্টিকে ভরা চা পাতা। যাকে পরিভাষায় বলা হয় টি ব্যাগ। সেই টি ব্যাগ গরম জলে চোবালেই ক্রমশ জলের রং বদলায়। চায়ের লিকার ক্রমশ গাঢ় হতে থাকে। যত সেই সুতোয় ঝোলানো টি ব্যাগ বা চায়ের ব্যাগ কাপের গরম জলে চোবানো হতে থাকে ততই লিকার গাঢ় হয়।

এবার যাঁর যেমন লিকার পছন্দ ততটা গাঢ় করে নিলেই চা মোটামুটি তৈরি। তাতে চাইলে দুধ, চিনি দিয়ে চা বানানো যায়। অথবা লিকারই পান করা যায়।

চা পানকে এতটাই সহজ করে দিয়েছে টি ব্যাগ। কিন্তু সেই টি ব্যাগ কোনওদিনই পরিকল্পনা করে তৈরি হয়নি। বরং তা তৈরি হয়েছিল দুর্ঘটনাবশত।

১৯০৮ সালে নিউ ইয়র্ক শহরের এক চা বিক্রেতার কাছে বেশ কিছু ভাল চা পাতা পৌঁছয়। সেগুলি তাঁর গ্রাহকরা কতটা পছন্দ করবেন তা যাচাই করতে তিনি সুদৃশ্য সিল্কের ছোট ছোট পুটুলিতে সেই চা পাতার নমুনা ভরে তাঁদের কাছে পাঠান। জানান পান করে তাঁকে জানাতে কেমন লাগল।

এক গ্রাহক সেটি পাওয়ার পর মনে করেন ওই সিল্কের ছোট পুটুলি হয়তো চা ছাঁকার জন্য দেওয়া হয়েছে। তাই তিনি চা পাতা সমেত ওই সিল্কের পুটুলি গরম জলে চুবিয়ে দেন। তা থেকে দারুণ লিকারও বার হয়। তাঁর খেয়ে পছন্দও হয়।

সেই গ্রাহক সেকথা ওই বিক্রেতাকে জানান। বিক্রেতাও বেজায় খুশি হন। কিন্তু তারপর যখন জানতে পারেন যে সিল্কের যে সুদৃশ্য পুটুলি করে তিনি চা পাতার নমুনা পাঠিয়েছিলেন সেটি সমেতই গরম জলে চোবানো হয়েছে এবং তা সত্ত্বেও চা সম্বন্ধে তারিফই এসেছে, তখন তাঁর মাথায় অন্য এক বুদ্ধি খেলে যায়।

থমাস সুলিভান নামে ওই বিক্রেতার মনে হয় এভাবেও তো তাহলে চা পাতা বেচা যেতে পারে। এরপর তাঁর হাত ধরেই তৈরি হয় টি ব্যাগ। যা গ্রাহকদের পছন্দও হয়।

সময়ের সঙ্গে সঙ্গে টি ব্যাগের কাগজের মোড়কে এসেছে পরিবর্তন। এখন তাও বদলে এসেছে গরম সহ্য করতে পারা এক ধরনের থার্মোপ্লাস্টিক। যাকে বলা হয় পলিপ্রপাইলিন। তার মধ্যে থাকে চা পাতা। ওপরে থাকে ঝোলানোর জন্য একটি সুতো।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026