Business

মোহন ভাগবতের সঙ্গে নাগপুরে গিয়ে দেখা করলেন রতন টাটা

আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন টাটা সন্সের অন্তর্বর্তী চেয়ারম্যান রতন টাটা। এদিন নাগপুরে গিয়ে ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ঠিক কী কারণে রতন টাটার এই সাক্ষাৎ তা এখনও স্পষ্ট নয়। সংস্থার তরফেও কিছু জানানো হয়নি। এ বিষয়ে কিছু জানায়নি আরএসএসও। তবে সম্প্রতি দেশের অন্যতম সেরা সংস্থা টাটার চেয়ারম্যান পদ থেকে সাইরাস মিস্ত্রিকে সরানোর পর থেকে যেভাবে মিস্ত্রি বনাম রতন টাটার কর্পোরেট লড়াই শুরু হয়েছে, তা তারিয়ে উপভোগ করছে দেশের অন্যান্য সমান্তরাল সংস্থাগুলি। এদিকে দু’পক্ষের তিক্ততা ক্রমশ বেড়েই চলেছে। এই অবস্থায় দু’পক্ষই অনড় অবস্থান নিয়েছে। কেউই জমি ছাড়তে নারাজ। রতন টাটা নিজেই টাটা সন্সের চেয়ারম্যান পদে সাইরাস মিস্ত্রিকে নিয়ে আসেন। কিন্তু ক্রমশ দুজনের মধ্যে সম্পর্ক যে তিক্ত হয়েছে তা পরিস্কার হয় গত অক্টোবরে। সংস্থায় নিজের পায়ের তলার মাটি যখন ধীরে ধীরে শক্ত করে তুলছিলেন সাইরাস তখনই আচমকা টাটা সন্সের বৈঠকে সাইরাসকে রাতারাতি সরিয়ে সেখানে সংস্থার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসাবে ফিরিয়ে আনা হয় রতন টাটাকে। তারপর একে একে কেড়ে নেওয়া হয় সাইরাসের অন্যান্য পদ। খোঁচা খাওয়া বাঘের মত সাইরাস মিস্ত্রিও এক এক করে ফাঁস করতে থাকেন সংস্থার নানা কথা। এই অবস্থায় আরএসএস প্রধানের সঙ্গে রতন টাটার সাক্ষাৎ নিয়ে বাণিজ্য মহলে কৌতূহল চরমে উঠেছে।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026