এবার টাটা ইন্ডাস্ট্রিজের বোর্ড থেকে অপসারিত করা হল সাইরাস মিস্ত্রিকে। এদিন টাটা ইন্ড্রাস্ট্রিজের সাধারণ সভায় ঐক্যমত্যের ভিত্তিতে সাইরাস মিস্ত্রিকে অপসারণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। গত ২৪ অক্টোবর টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হয় সাইরাস মিস্ত্রিকে। সেখানে অন্তর্বর্তী চেয়ারম্যান হিসাবে ফিরিয়ে আনা হয় রতন টাটাকে। সেইসঙ্গে গড়া হয় একটি সার্চ কমিটি। যাদের কাজ হচ্ছে টাটা সন্সের একজন স্থায়ী চেয়ারম্যান খুঁজে বার করা। এদিকে সাইরাসকে টাটা সন্স থেকে অপসারণের পরই রতন টাটা ও সাইরাস মিস্ত্রির মধ্যে খোলাখুলি কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়ে যায়। একে অপরের বিরুদ্ধে দোষারোপ পর্ব চলতে থাকে। টাটার একের পর এক পদ থেকে সরানো হতে থাকে সাইরাস মিস্ত্রিকে। এদিন সেই অপসারণের তালিকায় টাটা ইন্ডাস্ট্রিজের বোর্ড থেকে অপসারিত করা হল সাইরাস মিস্ত্রিকে।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…