ফাইল : তরুণ তেজপাল, ছবি - আইএএনএস
২০১৩ সালে তেহলকার সম্পাদক সাংবাদিক তরুণ তেজপালের বিরুদ্ধে সারা ভারত জুড়ে হৈহৈ পড়ে যায়। তরুণ তেজপালের এক জুনিয়র মহিলা সাংবাদিক তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। গোয়ার একটি পাঁচতারা হোটেলে তাঁকে তরুণ ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই মহিলা।
এই ঘটনায় তরুণ তেজপালকে গ্রেফতারির মুখেও পড়তে হয়। সেই মামলার এদিন রায় ঘোষণা হল। গোয়া মেট্রোপলিটন আদালত শুক্রবার তরুণ তেজপালকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।
তরুণ তেজপালকে সব অভিযোগ থেকেই যে আদালত মুক্তি দিয়েছে তা তরুণের আইনজীবী জানিয়েছেন।
গোয়া সরকার আদালতে তাদের এই হার মেনে নিতে পারছেনা। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত নিজেই জানিয়েছেন মহিলাদের প্রতি কোনও অসম্মান তাঁরা মেনে নেবেন না।
এই রায়কে বড় ধাক্কা বলেই মনে করছে গোয়া সরকার। তাই এই রায়কে চ্যালেঞ্জ করে তারা বম্বে হাইকোর্টে যাবে বলেও জানিয়ে দিয়েছে।
আদালতে স্বস্তির রায় শোনার পর তরুণ তেজপাল এদিন আদালতের বাইরে এসে সাংবাদিকদের জানান তাঁর পরিবারের জন্য দুঃস্বপ্নের মত ছিল সময়টা। অবশেষে তা কেটে গেছে। তিনি মুক্তি পেয়েছেন।
তরুণ আরও বলেন যে তিনি খুশি যে তিনি আদালত থেকে ন্যায় বিচার পেয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…