কোজাগরী লক্ষ্মীপুজোর আগে শুক্লা চতুর্দশী তিথি মায়ের আবির্ভাব দিবস হিসাবে পালিত হয়ে আসছে। দীর্ঘদিনের এই রীতি মেনে এদিন সকালে সূর্য ওঠার পর তারামাকে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে আনা হয়। রাখা হয় বিশ্রামতলায়।
সেখানে তারামাকে রাজবেশে সাজানো হয়। প্রথা মেনে চলে পুজো। তারামায়ের আবির্ভাব নিয়ে যে প্রচলিত ধারণা রয়েছে তা এরকম।
পাল রাজত্ব চলাকালীন ব্যবসায়ী জয়দত্ত স্বপ্নাদেশ পান। সেই স্বপ্নাদেশমত তিনি মন্দির সংলগ্ন শ্মশানের শ্বেত শিমূল গাছের তলায় পঞ্চমুণ্ডির আসনের নিচে মা তারার শিলামূর্তি প্রতিষ্ঠা করেন। সেই থেকেই তারাপীঠে পুজোর সূচনা।
এ পীঠকে সিদ্ধপীঠ বলা হয়। আবির্ভাবের এই দিনে মাকে বাইরে এনে পুজো করা হয়। এদিন পুজো দিতে দূরদূরান্ত থেকে ভক্তের ঢল নামে। লক্ষাধিক মানুষের ভিড় জমে এদিন।
ফলে সকাল থেকেই পুজো দিতে লাইন পড়ে সর্পিল। সকলেই ছিলেন উপবাসে। সন্ধের পর মায়ের ভোগ দিয়েই সাধারণত উপবাস ভঙ্গের রীতি প্রচলিত। তবে এদিন তারাপীঠে কোনও অন্নভোগ হয়না।
সম্মানজনক আচরণের বিকাশে পথ দেখাল একটি গ্রাম। এখানে খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা। না…
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…
ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…
পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…
ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…
এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…