ফাইল : তারাপীঠের তারা মা
কলকাতা : তারাপীঠ মন্দিরের দরজা বন্ধ হয়েছিল প্রায় ৩ মাস হতে চলল। এরমধ্যে দক্ষিণেশ্বর মন্দির সহ বেশ কিছু মন্দিরের দরজা খুললেও দরজা খোলেনি তারাপীঠ মন্দিরের। অবশেষে রথযাত্রার দিন ভক্তদের জন্য খুলে গেল দরজা। ভোর ৫টার সময় মঙ্গলারতি দিয়ে এদিন শুরু হয় পুজো। ভক্তদের প্রবেশাধিকার দেওয়া হয়। মাকে দর্শনের অনুমতি দেওয়া হয়।
তারাপীঠ মন্দিরে এদিন ভক্তদের জন্য দর্শনের সুযোগ তৈরি হলেও তা হয়েছে শর্তসাপেক্ষে। ভক্তদের একটি স্যানিটাইজার টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে হয়। এছাড়া মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। সামাজিক দূরত্ববিধি কঠোরভাবে মানতে বলা হয় দর্শনার্থীদের। দাগ কেটে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে।
মন্দিরের গর্ভগৃহে কেউ প্রবেশ করতে পারছেন না। ভক্তদের মাকে দর্শন করতে হচ্ছে বাইরে থেকে। সেখানে লোহার দরজা বন্ধ। সেই বন্ধ দরজার পিছন থেকেই মাকে দর্শন করতে পারছেন ভক্তেরা। সেবায়েতরা অবশ্য ভিতরে রয়েছেন। তাঁরাও মাস্ক পরেই নিত্যপুজোর দায়িত্ব পালন করছেন। তবে এতদিন পর তারাপীঠে এসে মাকে দর্শন করতে পেরে খুশি মানুষজন। এদিন কাছেপিঠে থাকা মানুষের ঢলই ছিল বেশি। মন্দিরে ১০ জনের বেশি ভক্তের প্রবেশ নিষেধ।
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…