Entertainment

বলিউড সুন্দরীর ছবি দেখে কার কথা মনে পড়ল অর্জুন কাপুরের

নিজের ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন বলিউড সুন্দরী তারা সুতারিয়া। ছবিটি অবশ্য তাঁর ছোটবেলার। ছবির তলায় তিনি ক্যাপশন দেন বাটারবল বেবি। মাখনের ‌বলের মত শিশু। কারও কোলে মাথা পেতে রাখা ছোট্ট মিষ্টি মেয়েটাকে দেখে সত্যিই মাখনের বলের কথাই মনে পড়তে পারে। অভিনেতা অর্জুন কাপুর সেই ছবিটি দেখেই দ্রুত কমেন্ট করেন। তারার সেই ছোটবেলার ছবির সঙ্গে করিনা কাপুরের ছেলে তৈমুরের মিল খুঁজে পান তিনি। সেটাই লেখেন।

তারা সুতারিয়ার বলিউডে হাতেখড়িই হয়েছে ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২’ দিয়ে। এখনও ১ মাস হয়নি সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমায় রয়েছেন জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফ, চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে সহ আরও অনেকে। অবশ্য সিনেমায় পা রাখার আগে ২৩ বছরের এই বলিউড সুন্দরী ইতিমধ্যেই টিভিতে বেশ কিছু অনুষ্ঠান করে ফেলেছেন। আরও একটি সিনেমার শ্যুটিং চলছে। সিনেমার নাম ‘মারজাবা’। সেই সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রা, রাকুল প্রীত সিং ও রিতেশ দেশমুখ রয়েছেন।

তারা সুতারিয়ার পোস্ট করা সেই ছবি, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @tarasutaria

২০১০ সালে প্রথম পর্দায় আত্মপ্রকাশ করেন তারা। সে সময় টিভিতে এক শিশু চরিত্রে অভিনয় করেন তিনি। ডিজনি চ্যানেলে সেই প্রথম আত্মপ্রকাশ। তারপর একে একে টিভিতে সুযোগ। এরপর সিনেমায় সুযোগ। পার্সি পরিবারে জন্ম তারার কেরিয়ার গ্রাফ এখনও সাফল্যের ছবিই বহন করছে। এখন এটা আগামী দিনেও ধরে রাখা তাঁর কাছে একটা চ্যালেঞ্জ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026