Entertainment

প্রয়াত অভিনেতা তাপস পাল

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাংলা সিনেমা জগতের অন্যতম তারকা তাপস পালের। মুম্বইতে মৃত্যু হয় তাঁর। রাত ৩টে ৩৫ মিনিটে বান্দ্রার একটি হাসপাতালে জীবনাবসান হয়। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তাপস পাল। স্নায়ু রোগে আক্রান্ত হয়ে প্রায় গৃহবন্দি অবস্থা হয়েছিল। গত ১ ফেব্রুয়ারি তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। ৬ ফেব্রুয়ারি ভেন্টিলেশন থেকে বারও করে আনা হয় তাঁকে। তারপর ফের তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর মৃত্যু বাংলা সিনেমা জগতের নক্ষত্রপতন হিসাবেই দেখছে টলিউড।

তরুণ মজুমদারের দাদার কীর্তি সিনেমা দিয়ে বাংলা সিনেমায় হাতেখড়ি হয় তাপস পালের। প্রথম সিনেমাতেই বাজিমাৎ। দাদার কীর্তি-র সেই ভোলাভালা হিরোকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। পরবর্তীকালে তাপস পাল অভিনীত সাহেব বাংলা সিনেমায় একটা মাইলফলক হয়ে যায়। বলিউডের অন্যতম নায়িকা মাধুরী দীক্ষিতের প্রথম সিনেমার হিরোও ছিলেন তাপস পাল। বাংলা সিনেমায় তাপস পাল ও শতাব্দী রায় জুটি পরবর্তীকালে একের পর এক হিট সিনেমা উপহার দেয়। ‘গুরুদক্ষিণা’, ‘আপন আমার আপন’-এর মত সিনেমা বক্স অফিসে যথেষ্ট সফল হয়।

রাজনৈতিক জীবনে তিনি ছিলেন তৃণমূল নেতা। ২০০১ সালে আলিপুর বিধানসভা থেকে বিধায়ক হন তিনি। তারপর ২০০৯ সালে কৃষ্ণনগর লোকসভা থেকে সাংসদ নির্বাচিত হন। পরে তাঁর কিছু বক্তব্যের জন্য নানা সমালোচনাতেও জড়িয়েছেন। চিটফাণ্ড কাণ্ডেও তাঁর নাম জড়ায়। সিবিআই তাঁকে গ্রেফতার করে ভুবনেশ্বরে নিয়ে যায়। সেখানে বন্দি অবস্থাতেও ছিলেন তিনি। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। ভর্তি হন হাসপাতালে। তারপর থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। স্নায়ু রোগেও আক্রান্ত হন তিনি।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026