World

এই হ্রদের জলের ছোঁয়ায় অনেক পশুপাখি পাথুরে চেহারার মমি হয়ে যায়

পৃথিবীতে এমন অনেককিছু আছে যা কল্পনার অতীত। এমন এক হ্রদ রয়েছে যাতে কোনওভাবে কোনও পশু বা পাখির জীবন শেষ হলে তা জলেই মমি হয়ে যায়।

এমনিতে আর পাঁচটা হ্রদের মতই দেখতে। অনেক সময় জলের ওপরে একটু ধোঁয়ার মত হয়ে থাকে। কিন্তু এই হ্রদকে অনেকে ভীতিপ্রদ হ্রদ বলে ডাকেন। এখানে পশুপাখিদের জীবন গেলে তারা মমি হয়ে যায়। এটাকে স্থানীয় অন্ধ বিশ্বাস ভাবার কারণ নেই। এমনটা সত্যিই হয়।

তানজানিয়ার এই হ্রদটির নাম ন্যাট্রন। এই হ্রদের জলের পারদ অনেক সময় ১৪০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে যায়। জলের পিএইচ স্তর এতটাই যে এই হ্রদের জলের স্পর্শে অনেক পশুপাখির দেহে জ্বালা অনুভব হতে থাকে।

এই হ্রদের জলে অনেক পশুপাখির প্রাণ যায়। তারপর এমন মনে করার কারণ নেই যে আর পাঁচটা প্রাণির জীবন যাওরা পর তা যেমন গলে পচে যায়, এদের ক্ষেত্রেও তেমনটা হয়। মোটেও তেমন হয়না।

বরং এই হ্রদের জলে সোডিয়াম বাইকার্বোনেট এতটাই বেশি থাকে যে সেই প্রাণির দেহটি ক্রমে মমির মত হয়ে যায়। পাথুরে চেহারা নেয়। কিন্তু তার যেমন চেহারা তেমনই প্রায় থেকে যায়।

কেবল নিথর এক পাথুরে চেহারা নিয়ে থেকে যায় দেহটি। প্রসঙ্গত একসময় মিশরে যখন মমি করা হত তখন এই সোডিয়াম বাইকার্বোনেট মমি তৈরিতে কাজে দিত।

যেখানে তানজানিয়ার এই হ্রদ দূর থেকে সুন্দর হলেও বাস্তবে আতঙ্কের আর এক নাম, সেখানে এই হ্রদের আশপাশ আবার ফ্লেমিঙ্গো পাখিদের জন্য দারুণ পছন্দের। কারণ এখানে তারা ডিম পাড়ে, বংশবৃদ্ধি করে।

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026