Entertainment

এবার অজয় দেবগণকে নিয়ে বিস্ফোরক তনুশ্রী দত্ত

বলিউডের অন্যতম অভিনেতা তথা প্রযোজক অজয় দেবগণকে খোলাখুলি মেরুদণ্ডহীন ভণ্ড বলে দাবি করলেন টিনসেল টাউনে হ্যাশট্যাগ মিটু-র ঝড় তুলে দেওয়া অভিনেত্রী তনুশ্রী দত্ত। এখানেই থামেননি তিনি। অজয় দেবগণকে নীতিগত দিক থেকে দেউলিয়া বলেও আক্রমণ করেছেন তনুশ্রী। কিন্তু কেন? কারণ হল অজয় দেবগণের সামনের সিনেমা দে দে পেয়ার দে সিনেমায় অভিনেতা অলোক নাথকে সুযোগ দেওয়া।

অলোক নাথ বলিউডের পরিচিত মুখ। গত বছর সেই অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন লেখক-পরিচালক বিনীতা নন্দা। ১৯ বছর আগে একটি সিনেমায় কাজ করার সময় তাঁকে অলোক নাথ ধর্ষণ করেন বলে খোলাখুলি অভিযোগ করেন বিনীতা। সে সময়ে তনুশ্রী দত্ত হ্যাশট্যাগ মিটু-র ঝড় তুলে দিয়েছেন। ফলে বলিউডে কাস্টিং কাউচের শিকার বহু অভিনেত্রী, কলাকুশলী মুখ খুলতে থাকেন। সে সময় সাহস করে মুখ খোলেন বিনীতা। যদিও বিনীতার অভিযোগ অস্বীকার করেন অলোক নাথ।

ফাইল : কাজল ও অজয় দেবগণ, ছবি – আইএএনএস

তখন অজয় দেবগণ বলেছিলেন, হ্যাশট্যাগ মিটু-তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসবে তাঁদের সঙ্গে তিনি কাজ করবেন না। তা সত্ত্বেও তিনি অলোক নাথকে সিনেমায় সুযোগ দেওয়ায় চটে লাল তনুশ্রী। তিনি চাঁচাছোলা শব্দে এও দাবি করেছেন যে বলিউডের সকলেই চূড়ান্ত মিথ্যাবাদী। অজয় দেবগণও তার মধ্যেই পড়ছেন। কারণ তিনি কথা দিয়েও অলোক নাথকে সেই সিনেমায় সুযোগ দিয়ে বলিউডে ফেরার সুযোগ করে দিলেন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026