Entertainment

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী তনুজা

সবে শ্বশুর মশাইয়ের জীবনাবসান হয়েছে। মাত্র ২ দিন হল। তারমধ্যেই মাকে নিয়ে পড়তে হল অভিনেত্রী কাজলকে। কাজলের মা বর্ষীয়ান অভিনেত্রী তনুজাকে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করতে হয়। পেটে যন্ত্রণা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ৭৫ বছর বয়সী তনুজার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মেয়ে কাজল।

তনুজা নামটা শুধু বলিউডে নয় বাংলা সিনেমাতেও যথেষ্ট পরিচিত। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মত অভিনেতার সঙ্গে একাধিক ছবিতে তনুজার অভিনয় নজর কেড়েছে। হিন্দি সিনেমাতেও তাঁর অভিনীত ‘জুয়েল থিফ’, ‘হাতি মেরে সাথী’, ‘মেরে জীবন সাথী’, ‘মেমদিদি’, ‘দো চোর’, ‘অনুভব’ সহ বহু ছবি দর্শকদের মন জয় করেছে। এখনও অভিনয় করে যাচ্ছেন তনুজা। তাঁর হালফিল সিনেমার মধ্যে রয়েছে ‘এ ডেথ ইন গুঞ্জ’, ‘আরম্ভ’, ‘সোনার পাহাড়’।

হিন্দি সিনেমার একসময়ের ডাকসাইটে অভিনেত্রী হিসাবে উঠে এসেছিলেন তনুজা। একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন। পরে তাঁর মেয়ে কাজলও বলিউডে নিজের জায়গা করে নেন। কাজলের সঙ্গে বিয়ের পর অজয় দেবগণকে জামাই হিসাবে পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তনুজা সিনেমা জগতের বেশ কিছু সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। তনুজার হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন দেশের অনেক প্রবীণ মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026