World

ফের তালিবান হানা, কান্দাহারে মৃত ২৬

খোদ আফগান সেনা ঘাঁটিতেই আঘাত হানল তালিবান জঙ্গিরা। মৃত্যু হল কমপক্ষে ২৬ জন সেনার। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে কান্দাহারের কারজালি এলাকায়। ২ দিন আগেই কাবুলে হামলা চালিয়েছিল তালিবান। সেই গাড়ি বোমা হামলায় মৃত্যু হয় ৩৫ জনের। সেই রেশ কাটতে না কাটতেই ফের আঘাত হানল তারা।

সেনা ঘাঁটিতে হামলা বেশ আটঘাট বেঁধেই করেছে তালিবানিরা। প্রায় শ’খানেক জঙ্গি এই হামলা চালায়। যাতে সেনার দিক থেকে কোনও পাল্টা আঘাত এলে তা সামলে নেওয়া যায়। কার্যত যুদ্ধের প্রস্তুতি নিয়েই হামলা চালায় তারা। সঙ্গে ছিল অনেকগুলি গাড়ি। যাতে আসা যাওয়ায় কোনও সমস্যা না হয়। ব্যবহার হয়েছে স্বয়ংক্রিয় রাইফেল। সেনা ঘাঁটি থেকে অনেক অস্ত্রও লুঠ করেছে তারা।

এদিনের আক্রমণ এতটাই গুছিয়ে ছিল যে সেনার তরফে সেভাবে এঁটে ওঠাই সম্ভব হয়নি। তবে কী হচ্ছে তা বোঝার পর পাল্টা আঘাত হানে সেনাও। কিছুটা তালিবান দখলে চলে যাওয়া সেনা ঘাঁটিতে পরে আরও সেনা হাজির হয়ে জঙ্গিদের আক্রমণ করে। সেই গুলির লড়াইয়ে অনেক জঙ্গিরও মৃত্যু হয়েছে।

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026