World

কিশোরী, তরুণীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে জঙ্গিরা

নিজেদের জন্য এবার কিশোরী, তরুণীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া শুরু করল জঙ্গিরা। এবার এই জঘন্য কাজও শুরু করল তারা।

আফগানিস্তানের বিভিন্ন এলাকার দখল নিচ্ছে তালিবান। আফগান সেনাও অনেক ক্ষেত্রে পিছু হঠতে বাধ্য হচ্ছে। সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করছে জঙ্গিরা।

যেসব এলাকার দখল এখনও তালিবান নিতে পারেনি সেখানকার মানুষজনের এখন বাড়ির কিশোরী ও তরুণী সদস্যদের কীভাবে রক্ষা করবেন সে চিন্তায় রাতে ঘুম উড়েছে।

কারণ তালিবান এখন যে এলাকাই দখলে নিচ্ছে সেখানে বাড়ি বাড়ি ঢুকে কিশোরী, তরুণীদের তুলে নিয়ে যাচ্ছে। তারপর জোর করে জঙ্গিদের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে। অত্যাচারের শিকার হচ্ছে কিশোরী, তরুণীরা।

ইতিমধ্যেই অনেকে এলাকা ছেড়ে বাড়ির কমবয়সী মেয়েদের নিয়ে রাতারাতি কাবুল সহ কিছু অপেক্ষাকৃত সুরক্ষিত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।

এখানেই শেষ নয়, তালিবানি অত্যাচার অন্য অনেক মহিলাকেও রেহাই দিচ্ছেনা। যেসব এলাকা দখলে নিচ্ছে, সেখানে তালিবান ঘোষণা করে দিচ্ছে সরকারি আধিকারিক থেকে পুলিশ আধিকারিকদের স্ত্রী ও বিধবাদের তাদের হাতে তুলে দিতে হবে।

এইসব মহিলাদের জোর করে তুলে নিয়ে গিয়ে তারা তাঁদের সঙ্গে বলপূর্বক দৈহিক সম্পর্ক স্থাপন করছে। এই জোর করা দাসত্ব ক্রমশ আফগানিস্তান জুড়ে ছড়িয়ে পড়ছে।

এমনকি পরিবারে কেমন বয়সের মেয়ে রয়েছে তা জানতে প্রতিটি পরিবারকে তাদের বাড়ির সব জামাকাপড় জঙ্গিদের দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। মেয়েদের সেই পোশাক দেখে তারা অনুমান করার চেষ্টা করছে পরিবারে কেমন বয়সের মেয়েরা রয়েছেন।

এ থেকে বাঁচতে অনেক কিশোরী থেকে মহিলাই রাতের অন্ধকারে পালাচ্ছেন। তালিবানের হাত থেকে বাড়ির মেয়েদের রক্ষা করতে পারবেন কিনা সেটাই এখন প্রতিটি পরিবারের পুরুষদের সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026