আফগানিস্তানের আকাশে এ-২৯ এয়ারক্রাফট, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
আগে থেকে নিশ্চিত হয়েই হয়েছিল বিমান হানা। জঙ্গিদের গোপন ঘাঁটিকে নিশানা করেই ছোঁড়া হয় বোমা। বিমান থেকে নিক্ষেপ করা সেই বোমার আঘাতে তছনছ হয়ে যায় জঙ্গিদের ঘাঁটি। আচমকা বিমান হানায় পালানোর সময় পায়নি জঙ্গিরা। ১৪ জন জঙ্গির মৃত্যু নিশ্চিত করেছে আফগান সেনা। আফগান সেনার তরফেই এই বিমান হানার কথা জানানো হয়।
সেনার তরফে জানানো হয়েছে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের মিওয়ান্দ জেলায় তালিবানের লুকোনো ঘাঁটি লক্ষ্য করেই বোমা নিক্ষেপ করে আফগান বায়ুসেনা। তাতেই ধ্বংস হয় ওই লুকোনো ঘাঁটি। ১৪ জঙ্গির মৃত্যুর পাশাপাশি ২ জন আহত হয়েছে। তছনছ হয়ে গেছে তালিবানের ওই ঘাঁটিতে থাকা বিপুল পরিমাণ অস্ত্র। একে বড়সড় সাফল্য হিসাবেই দেখছে আফগান সেনা।
তালিবানকে ক্রমশ কোণঠাসা করতে শুরু করেছে আফগান সেনা। এখনও কান্দাহার ও তার পাশের হেলমন্দ ও জাভিন প্রদেশে তালিবান শক্ত ঘাঁটি বানিয়ে বসে আছে। এসব জায়গায় তালিবান প্রভাব এখনও বজায় রয়েছে। এবার তাদের সেই শক্ত ঘাঁটিতেই আঘাত হানা শুরু করল আফগান সেনা। এদিকে এদিনের আফগান বিমান হানা নিয়ে এখনও তালিবানের তরফে কোনও বিবৃতি সামনে আসেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…