World

ভোররাতে তীব্র বোমা বিস্ফোরণ, মৃত ১০ সেনা

ভোর রাতে আচমকাই কেঁপে উঠল এলাকা। পাশেই সেনা চেকপোস্ট। তার কাছেই হয় বিস্ফোরণ। তখন চেকপোস্টে সেনারা উপস্থিত ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় চেকপোস্টের বড়সড় ক্ষতি হয়। কর্তব্যরত সেনাকর্মীরা ছিটকে পড়েন এদিক ওদিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। আহত হন কয়েকজন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। চারদিক বারুদের গন্ধে ভরে যায়। স্থানীয় সময় ভোর সাড়ে ৪টের সময় ঘটনাটি ঘটে।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের একটি চেকপোস্টে। ঘটনার দায় স্বীকার করেছে তালিবান। প্রসঙ্গত হেলমন্দ প্রদেশ তালিবানের শক্ত ঘাঁটি। যদিও ক্রমশ তালিবানকে কোণঠাসা করে বিভিন্ন এলাকা থেকে হটিয়ে দিয়ে সেসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে আফগান সেনা। আকাশপথে তালিবান ঘাঁটি খুঁজে খুঁজে চলছে আক্রমণ। এছাড়া সেনারা স্থলপথেও আক্রমণ হানছে তালিবান ডেরায়।

সেনা আক্রমণ যত তীব্র হচ্ছে ততই পিছু হঠতে বাধ্য হচ্ছে তালিবান। তবে আফগানিস্তানে আইএস এখন আবার নতুন করে নিজেদের ঘাঁটি গাড়ার চেষ্টা চালাচ্ছে। আইএসআইএস-কে সিরিয়া ও ইরাক থেকে অনেকটাই মুছে দেওয়া গিয়েছে। ফলে তারা এবার আফগানিস্তানে নিজেদের ঘাঁটি তৈরির চেষ্টায়। আইএস বেশ কিছু বিস্ফোরণের ঘটনাও আফগানিস্তানে ঘটিয়েছে। ফলে আফগান প্রশাসনের জন্য এ আবার নতুন উপদ্রব। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026