World

প্রেসিডেন্টের জনসভায় বিস্ফোরণ, মৃত ২৬

প্রথমে পুলিশের মনে হয়েছিল বোমাটি রাখা ছিল পুলিশ ভ্যানের গায়ে। পরে সবদিক থেকে নিশ্চিত হওয়ার পর পুলিশ জানায়, পুলিশ ভ্যানের গায়ে নয়, বিস্ফোরণ ঘটানো হয়েছে মানববোমা দিয়ে। একটি মোটরবাইকে করে আসা এক ব্যক্তি গায়ে বাঁধা বিস্ফোরক ফাটিয়ে দেয়। বিশাল সংখ্যক মানুষের জমায়েতের মাঝে বিস্ফোরণ যে অনেক মানুষের প্রাণ নেবে তা পরিস্কার ছিল। হয়ও তাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৬ জনের। গুরুতর আহত ৪২ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পারোয়ান প্রদেশের চারিকর শহরে। এখানে মঙ্গলবার একটি জনসভা করছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি ও তাঁর সহযোগী আমরুল্লা সালেহ। আফগান প্রেসিডেন্ট জনসভা করছেন। সেখানে উপস্থিতি রয়েছেন। বক্তব্য রাখছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। আর সেই ভিড়কেই টার্গেট করল সন্ত্রাসবাদীরা। ঘটনার দায় স্বীকার করেছে তালিবান।

বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গনি ও সালেহ। তাঁদের ২ জনকে সেখান থেকে দ্রুত সুরক্ষাকর্মীরা বার করে নিয়ে যান। ২ জনেই অক্ষত বলে খবর। এদিক বিস্ফোরণের পর এলাকা ঘিরে ফেলে পুলিশ। চারদিকে তখন বারুদের গন্ধ। হাহাকার আর আর্তনাদের ছবি। ২৬ জনের দেহ উদ্ধার হয়। বিস্ফোরণের তীব্রতায় তাঁদের কয়েকজনের অঙ্গহানির ঘটনাও ঘটেছে।

আফগানিস্তানে তালিবান বিরোধী অপারেশন জোরদার করেছে আফগান সরকার। আফগান পুলিশ ও সেনা তালিবান অধিকৃত এলাকাগুলোকে তাদের হাত থেকে ছাড়িয়ে নিচ্ছে। পিছু হঠতে হচ্ছে তালিবানকে। আকাশপথেও তাদের ঘাঁটিগুলোর ওপর নেমে আসছে হানা। তার পাল্টা মাঝে মধ্যেই বিস্ফোরণ ঘটিয়ে মানুষ মারছে তালিবান। তেমনই এদিনের বিস্ফোরণ। আফগানিস্তানে তালিবান ছাড়াও সন্ত্রাসবাদী সংগঠন আইএস নিজেদের জায়গা তৈরির চেষ্টা চালাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026