World

জঙ্গি ডেরায় ঢুকে ৬ পণবন্দিকে উদ্ধার করল সেনা

রাতের অন্ধকার তখন গভীর হয়েছে। মিশ কালো অন্ধকার রাতের এই সুযোগকেই কাজে লাগায় আফগান সেনার বিশেষ বাহিনী। ৬ পণবন্দিকে যে তালিবানদের লোকানো ডেরায় রাখা হয়েছে তার খবর আগে থেকেই ছিল। সেইমত সেনার বিশেষ দল মধ্যরাতে অতর্কিতে হানা দেয় আফগানিস্তানের গিরো জেলার তালিবান ডেরায়। হুড়মুড়িয়ে সেখানে ঢুকে পড়ে তারা। তারপর একদম পেশাগত ভঙ্গিতে তালিবানদের আটক করে।

সেনার এই অপারেশনের কথা ঘুণাক্ষরেও টের পায়নি তালিবান জঙ্গিরা। ফলে তারা কিছু বুঝে ওঠার আগেই আফগান সেনার হাতে বন্দি হয় জঙ্গিরা। ওই ডেরায় ৬ জন সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে পণবন্দি করে রেখেছিল তালিবানরা। তাঁদের পণবন্দি দশা থেকে মুক্ত করে সেনা। ওই তালিবান ডেরার দখলও নেয় তারা। পুরো অপারেশনটাই রাতের মধ্যে সম্পূর্ণ হয়। সেনার এই সাফল্যের পর তালিবানরা মুখে কুলুপ এঁটেছে।

এটাই প্রথম নয়। তালিবানদের গোপন ডেরায় গত সোমবারও রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে হানা দেয় আফগান সেনা। ইমাম সাহিব জেলার ওই গোপন ডেরায় সুরক্ষাকর্মী ও সাধারণ মানুষ মিলিয়ে ১৫ জনকে পণবন্দি করে রেখেছিল তালিবানরা। কিন্তু সেনার তৎপরতায় ১৫ জনই সোমবার মুক্তি পান। ওই অপারেশনে আফগান সেনার কারও গায়ে আঁচড় না লাগলেও ৩ তালিবান জঙ্গিকে খতম করে সেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026