World

বড়সড় সাফল্য, বিমানহানায় গুঁড়িয়ে গেল জঙ্গিদের গোপন ঘাঁটি

এগিয়ে আসছে শীতের দিন। তাই তার আগেই জঙ্গিদের দখলে থাকা এলাকাগুলো পুনরুদ্ধার করতে চাইছে আফগান সেনা। তাই পরিকল্পনা করেই বাড়ানো হয়েছে আকাশপথে জঙ্গি ঘাঁটিকে টার্গেট করে বিমানহানা। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ‘পামির ২০৭’। আফগানিস্তানের বেশ কিছু এলাকা বছরের পর বছর দখলে রেখেছে তালিবানরা। সেসব এলাকা দখল মুক্ত করতে এবার উঠেপড়ে লেগেছে আফগান সেনা।

আফগান যুদ্ধবিমান এদিন ওয়ারদোজ, ইয়ামগন এবং করণ ওয়া মঞ্জান জেলার তালিবান ঘাঁটিগুলি লক্ষ্য করে বোমাবর্ষণ করে। যাতে সাকুল্য ৪৫ জন তালিবানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আফগান প্রশাসন। অনেক তালিবান জঙ্গি আহত। এসব জেলা তালিবানদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। এখানে আফগান আইনের চেয়ে তালিবান আইন বেশি চলে।

আফগান প্রশাসনের তরফে জানানো হয়েছে এই অপারেশন চলতেই থাকবে, যতদিন না তালিবানরা দখল করা এলাকাগুলো ছেড়ে চলে না যায়। এদিনের অপারেশনে আফগান সেনার ২ সুরক্ষাকর্মী আহত হয়েছেন। এদিকে তালিবান জঙ্গিদের ওপর এতবড় আক্রমণের পর যখন সরকার অনেকটাই খুশি, তখন কিন্তু ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে তালিবান। তাদের দিক থেকে এ নিয়ে একটাও শব্দ খরচ করা হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026