কাবুলের বহুতলে বিস্ফোরণে ধোঁয়ার কুণ্ডলী, ছবি - আইএএনএস
একটি নির্মীয়মাণ বহুতল। যার পাশেই রয়েছে প্রতিরক্ষামন্ত্রকের একটি দফতর, একটি খেলার স্টেডিয়াম, বেশ কিছু বড় বড় বাড়ি আর তথ্য ও সংস্কৃতি দফতরের অফিস। সবই কড়া সুরক্ষা বলয়ে আবৃত।
শহরের এমনই সুরক্ষিত এলাকায় বহুতলের সামনে সোমবার সকালে একটি গাড়ি এসে দাঁড়ায়। দ্রুত তার থেকে বেরিয়ে আসে জঙ্গিরা। বেরিয়ে সময় নষ্ট না করে তারা ওই গাড়িতে ঠাসা বিস্ফোরক ফাটিয়ে দেয়।
প্রবল বিস্ফোরণের চারপাশ কেঁপে ওঠে। কালো ধোঁয়া বহু দূর থেকেও কুণ্ডলী পাকিয়ে আকাশে মিলিয়ে যেতে দেখা যায়। খুব দ্রুত সেখানে ছুটে আসেন সুরক্ষাকর্মীরা। এলাকা গিরে ফেলেন তাঁরা।
সুরক্ষা কর্মীরা এলাকা ঘিরে ফেললে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। পাল্টা গুলি চালায় সুরক্ষাবাহিনী। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এদিকে বিস্ফোরণের জেরে বহু মানুষ ছিন্নভিন্ন হয়ে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ৩৪ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে।
এলাকায় জুড়ে তখন পোড়া বারুদের গন্ধ আর গুলির শব্দ। সকালেই এলাকাটা শ্মশানের চেহারা নেয়। শুধু রক্ত আর মৃত্যু। সোমবার ঘটনাটি ঘটেছে কাবুলের পুল-ই-মাহমুদ খান এলাকায়।
এখন কাতারে চলছে তালিবান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে শান্তি বৈঠক। সোমবার যখন বিস্ফোরণটি ঘটে তখন কাতারে সপ্তম রাউন্ডের বৈঠক চলছিল। তারমধ্যেই বিস্ফোরণ ঘটানো হয়।
এই বিস্ফোরণ ও জঙ্গিহানার দায় স্বীকার করেছে তালিবান। যেখানে একদিকে শান্তি আলোচনা চলছে সেখানে এমন বড় ধরণের হানার কারণ পরিস্কার নয় কারও কাছেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…