World

প্রবল গুলির লড়াই, মৃত ৭ জঙ্গি ও ৮ পুলিশকর্মী

সুরক্ষার জন্য চেকপয়েন্ট। সেখানে পুলিশ মোতায়েন থাকে সারাক্ষণ। সেখানেই আচমকা হামলা চালাল জঙ্গিরা। জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পাল্টা উত্তর দেয় পুলিশও। শুরু হয় গুলির লড়াই। এই গুলির লড়াই চলে বেশ কিছুক্ষণ। পুলিশের গুলিতে ৭ জঙ্গির মৃত্যু হয়। অন্যদিকে জঙ্গিদের ছোঁড়া গুলিতে ৮ পুলিশকর্মীরও মৃত্যু হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের চারদারা জেলায়। এখানেই একটি পুলিশ চেকপয়েন্টে হামলা চালায় তালিবান জঙ্গিরা। এই লড়াইয়ে ৬ জঙ্গি আহত হয়েছে। আহত হয়েছেন ১০ পুলিশকর্মীও। গুলির লড়াই চলাকালীনই আরও পুলিশ ফোর্স চেয়ে পাঠানো হয়।

নতুন করে বিশাল পুলিশবাহিনী এলাকায় হাজির হতেই বেগতিক আন্দাজ করতে পারে তালিবান জঙ্গিরা। তারা পালাতে বাধ্য হয়। জঙ্গিরা এলাকা ছেড়ে চম্পট দেওয়ার পর গুলির লড়াই থামে। তবে এলাকা জুড়ে পুলিশি তল্লাশি চলে। জঙ্গিদের খোঁজে চারপাশ তন্নতন্ন করে খুঁজে দেখা হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026