World

রাতের অন্ধকারে পুলিশ ক্যাম্পে জঙ্গি হামলা, মৃত ৮ পুলিশকর্মী

রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে এর আগেও জঙ্গিরা বড় ধরনের হামলা চালিয়েছে। সোমবারও তাই করল তারা। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে ঝাঁপিয়ে পড়ল পুলিশের একটি বেস ক্যাম্পে। বন্দুক তো ছিলই, সঙ্গে ছিল গ্রেনেড। কিছু বুঝে ওঠার আগেই ক্যাম্পে গুলি, গ্রেনেড ছুঁড়ে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করে জঙ্গিরা। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই জঙ্গিদের গুলি, গ্রেনেডে প্রাণ হারান ৮ পুলিশকর্মী। ৬ পুলিশকর্মী গুরুতর আহত হন। তাঁদের চিকিৎসা চলছে। প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা আক্রমণ হানে পুলিশও।

পুলিশের পাল্টা আক্রমণে ৭ জঙ্গির মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে আফগানিস্তানের বাল্‌খ প্রদেশের শাইখা গ্রামে। এখানেই একটি বিশাল পুলিশ ক্যাম্প রয়েছে। আর সেখানেই রাতের অন্ধকারে তালিবানরা আক্রমণ হানে। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে তালিবানদের। পরে তারা পালিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় তাদের মৃত ও আহত জঙ্গিদের সঙ্গে করে তুলে নিয়ে যায়।

কীভাবে রাতের অন্ধকারে সুরক্ষায় মোড়া পুলিশ ক্যাম্পে তালিবান জঙ্গিরা প্রবেশ করল, হামলা চালাল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার জেরে এলাকা জুড়েও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত এখনও আফগানিস্তানের গ্রামাঞ্চলের একটা বড় অংশে তালিবানদের প্রতিপত্তি রয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026