World

একাধিক হানা, একদিনে ৪১ সেনা ও পুলিশকে হত্যা করল জঙ্গিরা

তখনও ভোর হয়নি। আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি চেকপোস্টে মোতায়েন ছিলেন সুরক্ষা কর্মীরা। আচমকাই সেখানে হামলা চালায় তালিবান। তালিবান জঙ্গিরা সংখ্যায় অনেকে ছিল। এমন আচমকা হামলায় মৃত্যু হয় ২৭ জন সেনার। মৃত্যু হয় ৩ পুলিশ কর্মীরও। ১৫ জন গুরুতর আহত হন। এত সেনা মোতায়েন থাকা সত্ত্বেও যেভাবে তালিবানরা সাজিয়ে গুছিয়ে আক্রমণ হানল তাতে হতবাক প্রশাসনও। তালিবানের রেড ইউনিট কমান্ডো বাহিনী এই আক্রমণ চালায়।

তালিবানের রেড ইউনিট কমান্ডো বাহিনী এই ধরনের জঙ্গি হানায় সিদ্ধহস্ত। তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র থাকে। সেই সঙ্গে আবহাওয়ার পরিস্থিতিকেও মঙ্গলবার কাজে লাগায় তারা। প্রসঙ্গত এ সময়ে আফগানিস্তান জুড়েই প্রবল ঠান্ডা। কুন্দুজে তুষারপাতও হচ্ছে। রাতের দিকে সেই তুষারপাতের পরিমাণ বাড়ছে। ফলে ঠান্ডা ও দৃশ্যমানতার অভাব দুটিই আফগান সেনার বিপক্ষে গেছে। অন্যদিকে সেটাই কাজে লাগিয়েছে তালিবানরা।

ফাইল : তালিবান জঙ্গিদের বিরুদ্ধে আফগান সেনার অভিযান, ছবি – আইএএনএস

অন্য একটি ঘটনায় মঙ্গলবার রাত ২টোয় আফগানিস্তানের বাগলান প্রদেশে একটি পরিত্যক্ত পুলিশ থানায় হামলা চালায় তালিবানরা। এই থানাকেই এখনে চেকপোস্ট হিসাবে ব্যবহার করা হয়। সেখানে আচমকা হামলা হওয়ার পর পাল্টা গুলিবর্ষণ করে সেনা ও পুলিশের যৌথবাহিনী। ২ ঘণ্টা ধরে গুলির লড়াই চলে। এই ঘটনায় ১০ জন পুলিশ ও ১ সেনার মৃত্যু হয়। এঁদের হত্যা করার পর চেকপোস্টে থাকা সব হাতিয়ার হাতিয়ে চম্পট দেয় তালিবানরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026