World

বিশেষবাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসবাদী হানা, ১৮ জনের প্রাণ নিল জঙ্গিরা

ফের বড়সড় আঘাত হানল তালিবান জঙ্গিরা। আফগানিস্তানের ময়দান শর শহরে রয়েছে আফগান স্পেশাল ফোর্সের একটি ঘাঁটি। সোমবার সকাল ৭টা নাগাদ সেখানেই একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক জঙ্গি। গাড়ি নিয়ে হুড়মুড়িয়ে ভিতরে প্রবেশ করেই বিস্ফোরক ফাটিয়ে দেয় সে। এই আত্মঘাতী হামলায় ঘাঁটির একটা বড় অংশ তছনছ হয়ে যায়। আশপাশে থাকা সুরক্ষাকর্মীরা ছিটকে পড়েন। বারুদের পোড়া ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। পোড়া বারুদের গন্ধে মিশে যায় আর্তনাদ। ঘটনাস্থলেই ১৮ সুরক্ষা কর্মীর মৃত্যু হয়। ২৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে তাঁদের অনেকের দেহাংশ উড়ে গেছে।

এই ঘটনার দায় স্বীকার করেছে তালিবান। তাদের দাবি এই বিস্ফোরণের পর ওই ঘাঁটিতে ঢুকে বেশ কয়েকজন তালিবান জঙ্গি আরও ক্ষতি করে। কিন্তু বিস্ফোরণের পর ওই ঘাঁটির মধ্যে কেউ ঢুকেছিল বলে আফগান সেনার তরফে কিছু জানানো হয়নি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026