ফাইল : প্রহরারত আফগান সেনা, ছবি - আইএএনএস
সন্ত্রাসবাদী হানায় পুলিশের মৃত্যু নতুন কিছু নয়। কিন্তু পুলিশরূপী সন্ত্রাসবাদীর হাতে মৃত্যু অবশ্যই চমকে দেওয়ার মত। বুধবার সকালে ২ পুলিশকর্মী গুলি করে মারে অন্য ৪ পুলিশকর্মীকে। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের মিশান এলাকায়। এখানেই একটি চেকপোস্টে কর্মরত ছিলেন ৬ পুলিশকর্মী। আচমকাই তাঁদের মধ্যে ২ জন বাকি ৪ পুলিশকর্মীকে গুলি করে পালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের।
পুলিশের অনুমান এই ২ পুলিশকর্মী আসলে পুলিশকর্মী নয়। আসলে এরা তালিবান জঙ্গি। পুলিশের পোশাকে সেখানে ডিউটি আছে বলে হাজির হয়েছিল। তাদের পোশাক দেখে অন্য পুলিশকর্মীদের কিছু মনে হয়নি। আর সেই সুযোগেই তারা ৪ পুলিশকর্মীকে হত্যা করে চম্পট দেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…