World

সেনা ছাউনিতে জঙ্গি হামলা, মৃত ৫ সেনা

তালিবান হানায় মৃত্যু হল ৫ আফগান সেনার। ৬ জন গুরুতর আহত। তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি সেনা ছাউনিতে। মঙ্গলবার রাতের অন্ধকারে আচমকাই ওই সেনা ছাউনিতে হানা দেয় একদল তালিবান জঙ্গি। চারদিক থেকে ঘিরে ঝাঁপিয়ে পড়ে তারা। তাদের সঙ্গে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড ছিল।

আচমকা হামলায় কিছুটা সামলাতে সময় লাগলেও এরপর পাল্টা জঙ্গিদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে আফগান সেনা। এই গুলিযুদ্ধে ৫ আফগান সেনার জঙ্গিদের গুলি প্রাণ যায়। ৬ জন আহত হন। পাল্টা বেশ কয়েকজন তালিবান জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে সেনার তরফে দাবি করা হয়েছে। তবে তার সংখ্যা কত সে সম্বন্ধে পরিস্কার করে কিছু জানাতে পারেনি আফগান সেনা।

২০১৫ সালে দেশের সুরক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেয় আফগান সেনা ও পুলিশ। ফলে আফগানিস্তানের সুরক্ষার দায়িত্ব থেকে সরে দাঁড়ায় মার্কিন সেনা ও ন্যাটো সেনা। কিন্তু মার্কিন সেনা ও ন্যাটো সেনা সরার পর থেকেই আফগানিস্তানে সে দেশের সেনার মৃত্যু বেড়ে গেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026