World

সেনা ঘাঁটির দখল নিল তালিবানরা, মৃত ৩০ আফগান সেনা

ইদ উপলক্ষে ৩ দিনের জন্য আফগানিস্তানে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছিল তালিবান জঙ্গিরা। সেই ৩ দিনের সময়সীমা শেষ হয়েছে গত রবিবার। তারপর ২ দিনে তেমন কোনও বড় ধরণের আক্রমণ না হানলেও বুধবার ফের স্বমূর্তি ধারণ করল তালিবানরা। আফগানিস্তানের পশ্চিম প্রান্তের প্রদেশ বাদঘিসে বুধবার একটি আফগান সেনা ঘাঁটিতে হানা দেয় তালিবান জঙ্গিরা।

বাদঘিস প্রশাসনের তরফে জানানো হয়, বুধবার খুব ভোরে বিভিন্ন দিক থেকে আচমকা আক্রমণ হানে তালিবান জঙ্গিরা। প্রথমে কার্যত দিশেহারা হয়ে পড়েন আফগান সেনারা। তারপর আফগান সেনা ও তালিবান জঙ্গিদের মধ্যে একটানা গুলি‌যুদ্ধ চলে। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর অবশেষে ৩০ জন আফগান সেনার মৃত্যু হয়। তালিবান জঙ্গিরা আফগান সেনাঘাঁটিটি দখল করে নেয়।

ইদ উপলক্ষে আফগান সরকারের তরফেও তালিবান বিরোধী অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে ইদে শান্তই ছিল অশান্ত আফগানিস্তান। কিন্তু উৎসব মিটতেই সেই অশান্তি ফের ফিরে এল।

News Desk

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

বৃষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

মিথুন রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

কর্কট রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026