ফাইল ছবি
সামনের এক সপ্তাহের জন্য সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে তালিবানরা। সেই এক সপ্তাহ শুরু হল শনিবার সন্ধে থেকে। কিন্তু তার কিছুক্ষণ আগে পর্যন্ত তাদের রক্তের হোলি খেলা জারি রাখল তালিবানরা। এদিন আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের কাল-এ-জাল জেলার একটি পুলিশ ঘাঁটিতে আচমকা হামলা চালায় তালিবান বিদ্রোহীরা। বেশ কয়েকজন এখানে আচমকা ঢুকে পড়ে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও। বিদ্রোহীদের গুলিতে মৃত্যু হয় ১৯ জন পুলিশ আধিকারিকের। অন্যদিকে ৮ তালিবান বিদ্রোহীও পুলিশের গুলিতে খতম হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঘটনার দায় স্বীকার করে তালিবান।
গত শুক্রবার আফগানিস্তানের হেরাট প্রদেশের একটি সেনা ঘাঁটিতে হানা দেয় আফগান বিদ্রোহীরা। সেখানে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৭ জন আফগান সেনাকে হত্যা হরে তারা। তারপরই এদিন ১৯ জন পুলিশ আধিকারিককে হত্যা করল তালিবান বিদ্রোহীরা। এদিকে সামনের সপ্তাহেই ইদ। তার আগে তাই এক সপ্তাহের জন্য সংঘর্ষ বিরতি ঘোষণা করেছে তালিবানরা। অন্যদিকে সকলকে অবাক করে আফগান সরকারও জানিয়ে দিয়েছে তারাও ইদ পর্যন্ত তালিবানদের বিরুদ্ধে যাবতীয় অপারেশন বন্ধ রাখছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…