National

এক লাফে অনেকটা বাড়ছে তাজমহল দর্শনের খরচ

তাজমহল দর্শনের খরচ একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল কেন্দ্র। এখন তাজমহলে ঢুকতে সাধারণ দর্শকদের দিতে হয় ৪০ টাকা। এরপর আর কোনও খরচ নেই। ওই টিকিটে যতক্ষণ ইচ্ছা থাকতেও পারেন দর্শকরা। সেসব আগামী পয়লা এপ্রিল থেকে অতীত হতে চলেছে। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে তাজমহল প্রাঙ্গণে ঢোকার খরচ হিসাবে টিকিট পিছু বহন করতে হবে ৫০ টাকা। থাকবে বার কোড দেওয়া টিকিট। টিকিট ইস্যুর পর ৩ ঘণ্টার জন্য বৈধতা থাকবে টিকিটটির। তাজমহলে ঢোকা তো হল। এতদিন তাজমহলের মূল সমাধিস্তম্ভ ঘুরে দেখার কোনও খরচ ছিল না। আগামী ১ এপ্রিল থেকে সেজন্য আলাদা টিকিটের বন্দোবস্ত হচ্ছে। মাথাপিছু টিকিটের দাম ধার্য হয়েছে ২০০ টাকা। অর্থাৎ সন্তানদের নিয়ে একটি ৪ সদস্যের পরিবারের তাজমহল দেখতে গেলে পুরোটা ঘুরতে খরচ ১ হাজার টাকা। যা সাধারণ দর্শকের জন্য বড় ধাক্কা।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা অবশ্য টিকিট বসানোর কারণ হিসাবে পর্যটকদের আরও ভাল পরিষেবা প্রদানের দিকটি তুলে ধরেছেন। তাজমহলকে আরও ভাল করে দেখভালের দিকটিও সামনে রেখেছেন মন্ত্রী। এছাড়া বিদেশি পর্যটকদের জন্য মাথাপিছু ১২৫০ টাকার আলাদা টিকিটের বন্দোবস্তও করা হচ্ছে।

এদিকে এই খবর সামনে আসার পরই শুরু হয়েছে সমালোচনা। ক্রমশ দুর্মূল্য করে তুলে কী তবে তাজমহল দর্শনে লাগাম টানাতে চাইছে সরকার? সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়ে তাজমহল দেখা এড়িয়ে যাওয়ার রাস্তাই কী তবে পরিস্কার করার চেষ্টা হচ্ছে? এমনিতেই যোগী সরকার তাজমহলকে নিয়ে বিরূপ। সেই রাস্তাই কী সুকৌশলে পরিস্কার করা হচ্ছে? প্রশ্ন তুলছেন বিরোধীরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026