National

প্রবল ঝড়বৃষ্টি ক্ষতি করল তাজমহলেরও

রেহাই পেল না তাজমহল। প্রবল ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হল তাজমহলের প্রাচীন স্থাপত্য।

আগ্রা : উত্তরপ্রদেশের বিভিন্ন অংশের সঙ্গে আগ্রাতেও প্রবল ঝড়বৃষ্টি ক্ষতি করল প্রভূত। তাজের শহরে প্রাণহানির ঘটনা না ঘটলেও তাজমহলের ঐতিহাসিক স্থাপত্যের ক্ষতি হল। যা অবশ্যই একটা বড় ক্ষতি বলেই মনে করা হচ্ছে। এর আগেও তাজমহলের ঝড়বৃষ্টিতে ক্ষতি হয়েছে। তাজমহলের বাইরের দিকে দক্ষিণ দিকের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার ক্ষতি হল তাজমহল চত্বরের বিভিন্ন অংশে।

জানা যাচ্ছে, তাজমহলের মধ্যে থাকা একটি লোহার মাচার মত অংশ ভেঙে পড়েছে। ভেঙেছে লাল বালি পাথরের তৈরি ‘জালিদার’ পাঁচিল। পশ্চিম দিকের দরজার একটি বড় পাথর প্রায় খুলে পড়ার মত পরিস্থিতি তৈরি হয়েছিল। পূর্ব প্রান্তের দরজার ভিজিটরস গ্যালারি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুরক্ষা বলয়ে মোড়া এলাকার একটি কৃত্রিম সিলিংয়েরও ক্ষতি হয়েছে। এছাড়া তাজমহল চত্বরে প্রচুর গাছ ভেঙে পড়েছে।

২০১৮ সালে দক্ষিণ দরজায় সাহিন্দি বেগম মকবরার একটি লাল বালি পাথরের ফুলদানির ওপর একটি গাছ উপড়ে পড়ায় সেটি ভেঙে পড়ে। দরজার মাথার কাছে দুদিকে দুটি ছোট মিনারের একটিও ভেঙে পড়েছিল। এসব দেখতে সেবার বহু মানুষ ভিড়ও জমান। এবার ঝড়ে ফের বড় ক্ষতির মুখে পড়ল প্রেমের সৌধ তাজমহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026