National

সন্তানকে স্তন্যদানের জন্য তাজের চত্বরে আলাদা ঘর

একদম ছোট বাচ্চাকে সঙ্গে করে ঘুরতে গেলে মায়েদের সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় রাস্তায় শিশুর খাবার সময় হলে। খোলা জায়গায় তাঁদের পক্ষে স্তন্যপান করানো মুশকিল হয়। অথচ শিশুর জন্য তা আবশ্যিক। সেসব কথা মাথায় রেখে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রস্তাব দিয়েছিল আগ্রার তাজমহলে মায়েদের জন্য একটি বিশেষ ঘর তৈরি করে দেওয়ার। যেখানে তাঁরা তাঁদের সন্তানদের প্রয়োজনে স্তন্যপান করাতে পারেন। এবার সেই ব্যবস্থাই পাকা হল। তাজমহল চত্বরে তৈরি হল স্তন্যপান করানোর জন্য আলাদা ঘর।

তাজমহলে প্রতি দিন প্রায় ২২ হাজার মানুষ বেড়াতে আসেন। তাঁদের অনেকে কোলে সন্তানকে নিয়েই হাজির হন। এমন মায়েদের জন্য তাজমহল চত্বরেই তৈরি হয়েছে একটি ১২ ফুট বাই ১২ ফুটের ঘর। ঘরের মধ্যে থাকছে সোফার ব্যবস্থা। মায়েদের স্তন্যপান করানোর সুবিধার কথা ভেবেই সোফা তৈরি হয়েছে। থাকছে একটি ডাইপার বদলানোর টেবিল। ঘরে একজন মহিলা কর্মচারি সবসময় থাকবেন। তিনি প্রয়োজনে মায়েদের সাহায্য করবেন।

বৃহস্পতিবার এই বিশেষ ঘরের উদ্বোধন করবেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী। এএসআই জানাচ্ছে, সারা ভারতে যে কটি দ্রষ্টব্য স্থান রয়েছে তারমধ্যে তাজমহলই প্রথম জায়গা যেখানে এমন একটি স্তন্যদানের ঘর তৈরি হল। এমনই ঘর আগ্রা ফোর্টেও তৈরি হচ্ছে। যা একমাসের মধ্যেই তৈরি হয়ে যাবে। এমনই স্তন্যদানের ঘর তৈরি হচ্ছে ফতেপুর সিক্রিতেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026